IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ধূমকেতু নিউজের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২ গুণীজন পাবেন সম্মাননা

ধূমকেতু নিউজের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ধূমকেতু নিউজের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ধূমকেতু নিউজের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : আজ ৪ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার দেশের ভিন্নধারার বাংলা অনলাইন পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ (dhumkatunews.com) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে ২০২০ সালে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের।

হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল চারটি বছর। সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার চলার পথে ৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পা রাখলো অনলাইন নিউজ পোর্টালটি। পাঠক প্রিয়তার মেলবন্ধনে সকলের আস্থার পাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে পত্রিকাটি।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ধূমকেতু নিউজের সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এই বিশেষ দিনে ধূমকেতু নিউজ জানাচ্ছে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন অফিসে একটি কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি আন্জুমান আরা পারভীন লিপি।

এ বছর ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানটি। কেক কাটা শেষে রাজশাহীর ২ জনকে দেওয়া হবে গুণীজন সংবর্ধনা।

ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির বলেন, ধূমকেতু নিউজ এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে। আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ ধূমকেতু নিউজ ৪ বছর পূর্ণ করে ৫ বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।

এদিকে ধূমকেতু নিউজ এর সম্পাদক মাহাবুবুর রহমান জানান, ধূমকেতু নিউজ ৪র্থ বছর পূর্ণ করে ৫ম বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধূমকেতু নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে।

তিনি আরও বলেন, শুধু রাজশাহী নয় বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাঠকের হাতে পৌছে দিতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং আমাদের এই অনলাইন পত্রিকাকে বিশ্বের কাছে তুলে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের অনেক জেলায় আমরা তরুণ ও মেধাবী সাংবাদিক নিয়ে কাজ করছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31