IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> লাইফস্টাইল >> অতিরিক্ত চা খেলে হতে পারে যেসব সমস্যা

অতিরিক্ত চা খেলে হতে পারে যেসব সমস্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাদিনে চায়ের স্বাদ একবারও নেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আবার অনেকেরই দিনভর কয়েক বার চা ছাড়া চলে না। দুধ-চিনি ছাড়া লিকার খেলে তেমন কোনও অসুবিধা না থাকলেও ঘন ঘন দুধ, চিনি সহযোগে চা খেলে ধীরে ধীরে দেখা দিতে পারে নানা রকম শারীরিক সমস্যাও। চলুন জেনে নাওয়া যাক কী কী ক্ষতি হতে পারে এতে।

ওজন বৃদ্ধি

অনেকেই আছেন যাদের চায়ে অন্তত ২ চামচ মিষ্টি না হলে চলে না। আবার অনেকে ঘন দুধের চা পছন্দ করেন। দিনে তিন থেকে চার বার চা খেলেই অন্তত ৬-৮ চামচ চিনি যাবে শরীরে। সঙ্গে ঘন দুধের ফ্যাট তো আছেই।  চিকিৎসকেরা বলেন, অতিরিক্ত চিনি শরীরের পক্ষে মোটেই ভাল নয়। শরীরচর্চার অভ্যাস না থাকলে, ক্যালোরি মেপে না খেলে দুধ, চিনি দেওয়া চা হয়ে উঠতে পারেন ওজন বৃদ্ধির কারণ।

পুষ্টির ঘাটতি

ঘন ঘন চা, চিনি দিয়ে দুধ-চা খাওয়ার অভ্যাসের ফলে অনেক সময় খিদেও কমে যায়। দুপুরে খাওয়ার সময়ে এক কাপ চা খেয়ে ফেললে কিছুতেই আর খাবার খেতে ইচ্ছা হবে না। পাশাপাশি এর ফলে পানি খাওয়ার প্রবণতাও কমে যায়। ফলে, পুষ্টি এবং জলের ঘাটতিও দেখা দিতে পারে। অনেকে ভাবতে পারেন, দুধ যোগ করায় বাড়তি পুষ্টিগুণ যোগ হয় চায়ে। দুধে থাকে ভিটামিন বি ১২ ও ভিটামিন সি। শুধু দুধ যদি খান, তা হলে এই দুই ভিটামিন শরীরের জন্য খুবই ভাল। কিন্তু যদি চা দিয়ে বার বার ফোটানো হয়, তা হলে এই দুই ভিটামিনেরই পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

হজমের সমস্যা

সকালে উঠেই এক কাপ দুধ-চা খেয়ে নেয় অনেকে। তারপর থেকে শুরু হয় গ্যাসের সমস্যা। চায়ে থাকা ক্যাফিনের ফলে পাকস্থলীতে কার্যকলাপে সমস্যা হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। ঘন ঘন দুধ চা খাওয়ার অভ্যাসে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। দুধ যাদের হজম হয় না, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। খালি পেটে কড়া করে দুধ চা খাওয়ার অভ্যাস পেপটিক আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

ঘুমের সমস্যা

সন্ধের পর থেকে বার বার চা খেলে বা রাতের দিকে চা খেলে ক্যাফেইনের প্রভাবে ঘুম আসতে চায় না। ফলে রাতে চা খাওয়া একেবারেই ঠিক নয়। তা ছাড়া দুধ চা থেকে যেহেতু হজমের সমস্যা হয় তাই পর্যাপ্ত ঘুমের ক্ষেত্রেও তা বাঁধা সৃষ্টি করতে পারে।

স্নায়ুতন্ত্রে প্রভাব

চায়ে থাকে ক্যাফিন। অতিরিক্ত ক্যাফেইন শরীরের জন্য মোটেই ভাল নয়। নিয়মিত অতিরিক্ত চা খেলে ক্যাফেইনের প্রভাবে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে, রক্তচাপও অনিয়ন্ত্রিত হতে পারে। এর প্রভাব হার্টসহ, স্নায়ু্তন্ত্রেও পড়তে পারে। অস্থিরতা, উদ্বেগের মতো সমস্যাও এর ফলে দেখা দেয়। যাদের উদ্বেগের সমস্যা আছে, বিশেষত তাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস ক্ষতিকর হয়ে উঠতে পারে। 

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ