IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপার ব্যাংক হিসাব জানতে ৫৬ ব্যাংকে চিঠি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপার ব্যাংক হিসাব জানতে ৫৬ ব্যাংকে চিঠি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘুষ গ্রহণ, অর্থ লোপাট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার যাবতীয় ব্যাংক হিসাব জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংকে বৃহস্পতিবার এ চিঠি দেয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরিত চিঠিগুলো ব্যাংকগুলোর এমডি বরাবর পাঠানো হয়েছে।

এ ছাড়া রূপাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ জানুয়ারি তলব করেছে দুদক। ওইদিন রূপাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও নথিপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গত ২৯ অক্টোবর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে বিতর্কিত ঠিকাদার ও যুবলীগ নেতা জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর তলব করে দুদক। কিন্তু রূপা করোনা আক্রান্ত হওয়ায় তিনি সেদিন দুদকে হাজির হননি।

দুদকের এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রূপার পক্ষে রিট করা হয়। ৩ নভেম্বর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ ও পর্যবেক্ষণ দেন। আদালত বলেন- বিচার অঙ্গনে দুর্নীতি নির্মূলে দুদককে আরও সক্রিয় হওয়া উচিত। দুর্নীতিবিষয়ক ওই রিটের শুনানিকালে আদালত আরও বলেন- সবার মনে রাখা উচিত কেউ আইনের ঊর্ধ্বে নয়।

শুনানি শেষে সেদিন গণমাধ্যমের কাছে আদালতের এ পর্যবেক্ষণ তুলে ধরেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি বলেছিলেন, আগামী ৩ ডিসেম্বর আবার শুনানির জন্য হাইকোর্টে আসবে রিট আবেদনটি। কাল (বুধবার) যদি জান্নাতুল ফেরদৌসী রূপা দুদকে যান, তাহলে তিনি আবেদন করে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নেবেন। যদি না যান, তাহলে উনার পক্ষ থেকে কেউ আবেদন করবেন, উনি যেহেতু অসুস্থ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31