IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> ধর্ম >> নিষ্পাপ শিশুর মতো গোনাহমুক্ত হওয়ার উপায়

নিষ্পাপ শিশুর মতো গোনাহমুক্ত হওয়ার উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য ভূমিষ্ট শিশুর মতো নিষ্পাপ বা গোনাহমুক্ত হওয়ার অনেক আমল রয়েছে। এসব আমলের বর্ণনায় কুরআন-সুন্নায় নামাজ আদায়, নামাজে বিশেষ দোয়াসহ অনেক উপায় উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে একটি হলো বায়তুল মুকাদ্দাসে নামাজ আদায় করা।

দুনিয়ার বুকে তিনটি মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। অনেকেরই তা জানেন। কিন্তু বায়তুল মুকাদ্দাসে নামাজ পড়ার বিশেষ একটি ফজিলত রয়েছে, যা অনেকেই জানেন না।

পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বায়তুল মুকাদ্দাস নির্মাণ শেষে এ দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা পয়গাম্বরদের দোয়া কবুল করেন। ঠিক পয়গাম্বর হজরত সুলাইমান আলাইহিস সালামও আল্লাহর কাছে ৩টি দোয়া করেছিলেন। যা আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে এসেছে-

হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, (পয়গাম্বর) সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম যখন বায়তুল মুকাদ্দাস নির্মাণ করলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চাইলেন। তাহলো-

  • তিনি যেন সবসময় এমন ফয়সালা করেন, যা মহান আল্লাহর ফয়সালার মতোই হয়। এটা তাকে প্রদান করা হয়।
  • তাকে যেন এমন বিশাল রাজ্য প্রদান করা হয়; যার অধিকারী তার পরবর্তী সময়ে আর কাউকে দেয়া না হয়। এটাও তাকে দেয়া হলো।
  • আর যখন তিনি মসজিদ (বায়তুল মুকাদ্দাস) নির্মাণের কাজ শেষ করলেন; তখন তিনি আল্লাহ তাআলার কাছে এ মর্মে দোয়া করলেন, যে ব্যক্তি তাতে নামাজের জন্য আগমন করবে, তাকে যেন পাপ থেকে ঐদিনের মত মুক্ত করে দেয়া হয়, যেদিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল।’ (ইবনে মাজাহ, নাসাঈ)

এ হাদিস থেকে বেশ কিছু বিষয় প্রমাণিত। তাহলো-

  • দোয়া বা কামনা করতে হবে আল্লাহর কাছে।
  • আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করে নেন।
  • বায়তুল মুকাদ্দাসে নামাজ পড়লে মানুষ বিশেষ সাওয়াব ও ফজিলত ছাড়াও নামাজ আদায়কারী ব্যক্তি সদ্য ভূমিষ্ট নিষ্পাপ শিশুর মতো গোনাহমুক্ত হয়ে যায়।

উল্লেখ্য, ফিলিস্তিনে অবস্থিত বায়তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা। দখলদার ইসরাইলি বাহিনী এ পবিত্র স্থানটি দখল করে রেখেছে। বিভিন্ন অজুহাতে এটি প্রায়ই বন্ধ থাকে। অথচ এ পবিত্র ভূমিতে নামাজ পড়ায় রয়েছে বিশেষ ফজিলত ও নিষ্পাপ হওয়ার উপায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণ ও অনুকরণে আল্লাহর কাছে দোয়া করার তাওফিক দান করুন। সামথ্যবানদের অবরুদ্ধ বায়তুল মুকাদ্দাসে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31