IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> অবৈধ স্থাপনার কারনে রহনপুরে স্থাপন হচ্ছেনা পূর্নাঙ্গ রেলবন্দর

অবৈধ স্থাপনার কারনে রহনপুরে স্থাপন হচ্ছেনা পূর্নাঙ্গ রেলবন্দর

ধূমকেতু প্রতিবেদক, আবুল কালাম আজাদ : অবৈধ স্থাপনার কারণে দখল ক্রমশ দখল শুন্য হচ্ছে রেলেট জমি,সংকীর্ণ হচ্ছে স্টেশন ও প্ল্যাটফর্ম ও ইয়ার্ড এলাকা। ফলে প্রয়োজন থাকলেও রেলকতৃপক্ষ করতে পারছেনা রেললাইন সম্প্রসারণ, নির্মান করতে পারছেনা প্রয়োজনীয় স্থাপনা।

এমন বিড়ম্বনার ফাঁদে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে বন্দর।ভারত হয়ে এই ট্রেনপথে পরিবহন হয় পন্য। পন্যবাহী ট্রেন রাখার জন্য রেললাইন সম্প্রসারনের অতিব জরুরী হলেও আশপাশের জমি বেদখলের থাকায় তা করতে পারছেনা রেলওয়ে।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপন করতে এখন প্রধান বাধা অবৈধ স্থাপনা। রেলওয়ের শত শত বিঘা জমি রক্ষা করতে গঠিত হয় রেলের জমিরক্ষা কমিটি। বাস্তবে কমিটির একাংশের বিরুদ্ধেও রয়েছে দখলের অভিযোগ। পরিস্থিতি এতটা ঘোলাটে যে, ৫ আগস্টের পর অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে পিছু হটেছে কর্তৃপক্ষ।
এর ফলে বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিদেশীয় রেলওয়ে ট্রানজিট রুটটি মুখ থুবড়ে পড়ে আছে।

নেই ন্যূনতম অবকাঠামো:-
ভোলাহাট, রহনপুর ও নাচোল উপজেলার এ রুটে যাত্রীর চাপ রয়েছে। তবে যাত্রীবাহী ট্রেনের জন্য একটি লাইন, যাত্রী ছাউনি না থাকা, সন্ধ্যার পর রাজশাহী থেকে ফেরার ট্রেন না থাকা এবং নানা সীমাবদ্ধতায় এই রুটে নতুন ট্রেন দিতে পারছে না কর্তৃপক্ষ।

পণ্য পরিবহনে মাত্র দুটি লাইন থাকায় ভারত ও নেপাল থেকে দিনে সর্বোচ্চ দুটি মালবাহী ট্রেন অবস্থান করতে পারে। এ ছাড়া পার্কিং সুবিধা, ওয়্যারহাউসসহ বন্দরের অবকাঠামো নেই বললেই চলে।

পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী মাসুদুর হক জানান, ব্রিটিশ আমল থেকে এই রেললাইন চালু থাকায় আন্তর্জাতিক রেললাইন স্থাপনে কোনো খরচ হবে না। শুধু স্টেশন এলাকায় অবকাঠামো নির্মাণ এবং ত্রিদেশীয় ট্রানজিট চালু হলে এ বন্দরকে দেশের বৃহত্তম রেলবন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব।

স্থানীয়রা বলছেন, স্টেশন চত্বরে পার্কিং এলাকা, যাত্রী ছাউনি ও আরও একাধিক লাইন সম্প্রসারণ করা দরকার।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা ভারত থেকে পণ্য আনার পর রহনপুরে আনলোড করতে না পেরে আমনুরা বা আরও দূরে গিয়ে তা খালাস করে থাকেন। এতে পান্য বহনে নিরাপত্তার অভাব,ও পরিবহন খরচ বেশি হয়। ফলে ব্যবসায়ীরা বন্দরটি ব্যবহারে উৎসাহ পান না।

জমি বেদখল:-
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ সূত্রে জানাযায়, গোলাবাড়ী থেকে রহনপুর হয়ে ভারত সীমান্তবর্তী শিবরামপুর পর্যন্ত রেলের ৩৭৮.৮৮ একর জায়গা রয়েছে। এর মধ্যে রহনপুর রেলওয়ে স্টেশন ও এর আশপাশে ১৪৭.৮৪ একর জমি রেলের দখলে। এ ছাড়া ৯৮.৭৩ একর জায়গা বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য ইজারা দিয়েছে কর্তৃপক্ষ। বাকি ১৩২.৩০ একর জমি এখনো অবৈধ দখলদারদের কব্জায়।

★লিজের অধিক জায়গা দখল:-
রহনপুর কলেজ মোড় এলাকার প্রভাবশালী ৪ জন রেলওয়ের জলাশয় দখল ও ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, বৈধ লিজের কয়েক গুণ বেশি জায়গা অবৈধ দখলে নিয়ে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন।
এছাড়া রেলস্টশনের পশ্চিম দিকের আম বাজার ও পূর্ব দিকের রেলের জায়গা দখল করে দৈনিক বাজার বসিয়ে রহনপুর পৌর কর্তৃপক্ষ বছরে প্রায় কোটি টাকা খাজনা আদায় করলেও রেল এ-র কানাকড়িও পাচ্ছেনা।এ নিয়ে রেল কর্তৃপক্ষ পৌরসভাকে বারবার আইনি নোটিশ দিয়েও লাভ হয়নি।

★অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান:-
স্থানীয় ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম শশী হার্ডওয়্যার, গোডাউনসহ প্রায় ১০-১২টি মেসঘর নির্মাণ, ওষুধ ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ হোসেন মার্কেট তৈরি করে পাইওনিয়ার ড্রাগ হাউস, রহনপুর বুক ডিপো, সাব্বির কম্পিউটার, নিউ ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস, দিগন্ত কম্পিউটার, রেজা স্টেশনারি, নাদিম সু কালেকশন, হক অ্যান্ড সন্স গার্মেন্টস, সুশীল স্যালুনসহ পেছনে তিনটি গুদামঘর ও সমপরিমাণ জায়গা দখল, সানোয়ার হোসেন প্ল্যাটফর্মসংলগ্ন জায়গায় শিলা কসমেটিকস, সেলিম ইলেকট্রনিকস, তরিকুল মেকানিকসের নামে দুটি দোকানঘরসহ তাঁর বাসাসংলগ্ন রেলের জায়গায় ২০টি সবজির আড়ত তৈরি করে মাসিক ভাড়া বাবদ আদায় করছেন ৩৫ হাজার টাকা।


বিএনপি নেতা আবদুস সালাম তুহিনের পাকা মার্কেট নির্মাণ করে আশা বস্ত্রালয়, আশিক বস্ত্রালয়, গুডলাক টেইলার্সকে পজেশন বিক্রয়সহ ভাড়া দিয়ে রেখেছেন। এ ছাড়া তাঁর বাসাসংলগ্ন রেলের জায়গায় শামীম ট্রেডিং করপোরেশনসহ একটি বড় গুদাম ও তিনটি দোকানঘর রয়েছে। সাইফুল ইসলাম ডাবলুর দখল করা সুইটি গার্মেন্টস, সুমন ফ্যাশন, বিপ্লব কম্পিউটারসহ চারটি দোকানঘর। তেল ব্যবসায়ী শরিফুল ইসলামের দখলে শরিফুল ইলেকট্রনিকস, নিউ রেহান ফ্যাশন, আলিম টেলিকম, বিসমিল্লাহ ইলেকট্রনিকসহ বড় একটি গুদামঘর রয়েছে। রহনপুর কলেজ মোড় এলাকার দখলদার হাবিবুর রহমান হবি, মেহেদী হাসান, আকবর হাজী, রফিকুল ইসলাম রেলওয়ের জলাশয় দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ভাড়া দিয়েছেন।

জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন হঠাৎপাড়ায় রেলের জায়গায় তিনটি বাড়ি নির্মাণ করে ভাড়া তুলছেন। পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া না গেলেও আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলওয়ের জমিতে প্রায় ১০০ বাড়ি রয়েছে। সরকারের জমি যখন প্রয়োজন হবে, তখন আমরা বাড়ি সরিয়ে নেব।

তবে,অভিযুক্ত দখলদারদের সবাই রেলের জমি অবৈধভাবে দখলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তারা জানান, নিয়ম মেনে লিজ নিয়েছেন রেলের জমি। তবে প্রতিবছর নবায়ন করার কথা থাকলেও নবায়ন না করার বিষয়টি স্বীকার করেন। তারা আরও জানান, রেলবন্দর স্থাপনে কর্তৃপক্ষ উদ্যোগ নিলে প্রয়োজনে তারা জায়গা ছেড়ে দেবেন।

রাজস্ব বাড়ার সম্ভাবনা:-
গত ২০২২-২৩ অর্থবছরে এ স্টেশনে যাত্রীসেবা বাবদ ১ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৬৬৭ এবং মাল পরিবহন বাবদ ৩০ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৯২১ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে যাত্রীসেবা বাবদ ২ কোটি ৯ লাখ ৭৩ হাজার ৮৮৮ এবং মাল পরিবহন বাবদ ২১ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৩১৮ টাকা রাজস্ব পেয়েছে সরকার। পণ্য পরিবহন বাড়লে রাজস্ব আদায় আরও বাড়বে বলে মনে করছেন স্টেশন-সংশ্লিষ্টরা।

উচ্ছেদ ব্যর্থ হওয়ার নেপথ্যে:-
স্থানীয়রা জানান, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন কমিটির ব্যানারে আন্দোলন বেগবান করতে জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ নেতাসহ ১৫ সদস্যের কমিটি করা হয়। এর মধ্যে পাঁচজন জমি দখলে অভিযুক্ত। এদের বিরুদ্ধে কমিটির সিদ্ধান্ত অন্য দখলদারদের কাছে পাচার করে আন্দোলনকে ব্যর্থ করার অভিযোগ রয়েছে। কমিটির কয়েকজন নেতা আন্দোলনে সামনের সারিতে থাকার পাশাপাশি দখলদারদের সমর্থন জুগিয়েছেন।
কয়েক দফা চেষ্টার পর ব্যর্থ হয়ে সর্বশেষ স্টেশনের সামনে পার্কিংয়ের জন্য গত ২৬ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। এদিন অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদের পর বাধার মুখে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। উল্টো হামলা হয় কর্তৃপক্ষের ওপর। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. বাবুল আখতার উচ্ছেদ করা জায়গায় পুনরায় দোকান নির্মাণ এবং অভিযানে বাধা দেওয়ার অভিযোগ দেন রাজশাহী রেলওয়ে থানায়। সে সঙ্গে উচ্ছেদ করা জায়গায় দখলবাণিজ্য বন্ধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলেও উল্টো উচ্ছেদ করা স্থান পুনর্দখল করে ১৫টি দোকান পুনঃস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টদের বক্তব্য:-
রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, রেলওয়ের জায়গা এক বছরের জন্য লিজ দেওয়া হয়। ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয় না। লিজ দেওয়া জায়গাগুলো প্রতিবছর নবায়ন করার কথা থাকলেও কেউ ঠিকমতো নবায়ন করে না।

★বাংলাদেশ-ভারত-নেপাল রেলওয়ে ট্রানজিট :-
বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিদেশীয় রেলওয়ে ট্রানজিট রুট মুখ থুবড়ে পড়ে আছে।পশ্চিম রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে শুরু হওয়া রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপালের সীমান্ত বাণিজ্য এখনও চালু রয়েছে। গত আওয়ামী লীগ সরকার নেপালের সঙ্গে থাকা ট্রানজিট চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়। সে মোতাবেক নেপালকে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ত্রিদেশীয় বাণিজ্যের দ্বার খুলে যাবে। কিন্তু রেল কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ করতে না পারায় আমদানিকারকরা ট্রান্সশিপমেন্ট সুবিধা পাচ্ছেন না।
এদিকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ মিস ললিতা সিলওয়াল সম্প্রতি রহনপুর স্টেশনের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পণ্য পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবহার করতে চায় নেপাল।
রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, রাজনৈতিক দলের নেতারা আন্দোলন ও দখল দুটোতে সামনে থাকেন। এ কারণে রেলবন্দর বাস্তবায়ন হচ্ছে না।

পশ্চিম রেল কর্মকর্তাদের বক্তব্য:-
এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, গত ২৬ সেপ্টেম্বর উচ্ছেদ শুরু হয়। অথচ ৩ ঘণ্টার মাথায় তা পণ্ড হয়ে যায়। উপযুক্ত পরিবেশ পেলে সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

তবে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেদিন উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। পুনরায় রহনপুর স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলেরজমি দখলে নেয়া হবে।
এছাড়া বন্দর স্টেশনটিকে আধুনিকায়ন করতে, রেললাইন সম্প্রসারণ, ইয়ার্ড নির্মান,উন্নত যাত্রী ছাউনি ও প্লাটফর্ম নির্মান জরুরী। বিষয়টি নিয়ে রেলের উপর মহলে একাধিকবার আলোচনা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31