IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> অতর্কিত স্ব-ঘোষিত বাস শ্রমিক নেতার হামলা ! সিএনজি ভাংচুর

অতর্কিত স্ব-ঘোষিত বাস শ্রমিক নেতার হামলা ! সিএনজি ভাংচুর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মাঝে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর রেলগেটে প্রায় ৭০/৮০ সিএনজি ভাংচুরের ঘটনা ঘটেছে।এসময় প্রায় ৪০ জন সিএনজি চালককেও পিটিয়ে আহত করা হয়েছ।

১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের স্ব-ঘোষিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির প্রত্যক্ষ নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়েছে,

হামলায় আহত সিএনজি চালক আব্দুস সালাম জানান, প্রতিদিনের মত আমরা সিএনজি নিয়ে যাত্রীর জন্য নগরীর রেলগেট স্টান্ডে দাঁড়িয়ে আছি। হঠাৎ প্রায় শতাধিক বাস শ্রমিক রড, হাতুড়ি,রামদা নিয়ে ও নেতা পাখি দুটি পিস্তুুল হাতে নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে। এতে আমাদের প্রায় ৭০/৮০ টি সিএনজি ভাংচুর করা হয়েছে এবং আহত ৪০ জনের অধিক সিএনজি চালক পিটিয়ে আহত করেছে।

সিএনজি চালক হাসিবুল ইসলাম বলেন, হঠাৎ করেন বাস শ্রমিক নেতা পাখির নেতৃত্বে শতাধিক শ্রমিক চারিদিক থেকে ঘিরে আমাদের উপর হামলা চালিয়ে সিএনজি ভাঙ্গতে শুরু করে।এই সময় তাদের হাতে লাঠি, লোহার রড, হাতুড়ি ছিলো এবং পিস্তলও ছিলো বলে জানান এই চালক। তারা প্রায় ঘন্টাব্যাপী নারকীয় ভাংচুর চালায়।
এতে প্রায় ৮০ টি সিএনজি ক্ষতিগ্রস্থ ও ৪০ জন চালক আহত হয়েছে।

তিনি বলেন,রফিকুল ইসলাম পাখি সিটি মেয়র লিটনের কাছের লোক ছিলেন।লিটনের প্রতিটি প্রোগ্রামের স্টেজে লিটনের কাছাকছি থাকতেন।এমন বহু ছবি মিডিয়াসহ সবার নিকট আছে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে থেকে পাখি ভোল্ট পাল্টিয়ে বিএনপি নেতা বনে গেছে এবং সহিংসতা সৃস্টি করে স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।

সিএনজি চালকরা বলেন, তারা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। গত ১৬ ডিসেম্বর তানোরের ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা এই ঘটনার ক্ষতিপূরণ ও হামলায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। আমাদের দাবি না মানা পর্যন্ত কোন রুটে বাস চলাচল করতে দেওয়া হবেনা বলে ঘোষণা দেওয়া হয়।

সিএনজি মালিক সমিতির সহ-সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৮০ টির অধিক সিএনজি বাস শ্রমিকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। চালক প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা এর ক্ষতি পূরণের দাবি জানাচ্ছি। পাশাপাশি এর সুষ্টু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে কোন রুটে বাসচলাচল করতে দেবো না।

এই ঘটনার বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ, সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর তানোরে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের হামলায় পাঁচ বাস শ্রমিক আহত হন। এ ঘটনার পর সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। দুপুর ১টার দিকে শ্রমিকেরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোটা হাতে রাস্তায় নামেন। তারা রাস্তার উপর এলোমেলো করে বাস রেখে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের শান্ত করে এবং সড়ক ছেড়ে দেয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31