IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার ঘটনাস্থল পরিদর্শন

প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার ঘটনাস্থল পরিদর্শন

ধূমকেতু নিউজ ডেস্ক : কলারোয়ায় শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার ঘটনা স্থান সরেজমিনে দেখতে আসলেন বাংলাদেশ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর হোসেন।

শুক্রবার বেলা ৩টার দিকে তিনি কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ অফিস সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহা সড়কের উপর হামলার ঘটনা স্থান ঘুরে দেখেন। পরে ওই মামলার বাদী যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের বাড়ীতে গিয়ে সাক্ষাত করেন।

এসময় মামলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তার শরীরের খোজ খোবর নেন। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মাদ শাহীন মীরধা, পাবলিক প্রসিকিউটার (পিপি) আব্দুল রতিফ, এ্যাডভোকেট মোহাম্মাদ হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা ও শিক্ষক নেতা বদরুজ্জামান বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সরদার আনছার আলী, হেলাতলা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও সমাজসেবক চেয়ারম্যান প্রার্থী আব্দুল মাজেদ বিশ্বাস, তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলী প্রমুখ।

উল্লেখ্য, ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। সেদিন সড়কযোগে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এমনকি বোমার বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে বিএনপির তৎকালীন সাংসদ হাবিবসহ ২৭ জনের বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৭ সালের ১০ জুলাই অভিযোগ গঠন হয়। ২০১৭ সালে ওই আবেদনে একই সালের ২৩ আগস্ট হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। গত ২৪ সেপ্টেম্বর সেই রুলের ওপর শুনানি শুরু হয়। এরপর গত ৬ অক্টোবর সে রুলের শুনানি শেষে রুলটি খারিজ করেন হাইকোর্ট। ফলে দায়রা জজ আদালতে মামলাটি চলতে বাধা নেই। এরপর গত ৮ অক্টোবর ওই হামলার ঘটনায় করা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31