IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> রাজশাহী >> লিড নিউজ >> তানোরে আইন শৃঙ্খলা সভায় হত্যা চেষ্টার আসামীর বক্তব্যে ক্ষুব্ধ

তানোরে আইন শৃঙ্খলা সভায় হত্যা চেষ্টার আসামীর বক্তব্যে ক্ষুব্ধ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আইন শৃঙ্খলা সভায় হত্যা চেষ্টা মামলার আসামী বিনা ভোটে কামারগাঁ ইউনিয়ন ইউপির চেয়ারম্যান ও ইউপি আ”লীগের সাধারণ সম্পাদক এলাকার ত্রাস, গুদাম সিন্ডিকেটের মুল হোতা সুফি কামাল মিন্টুর বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করে এক প্রকার বিব্রত হয়ে যান প্রশাসনের কর্মকর্তারা বলে একাধিক সুত্র নিশ্চিত করেন । অবশ্য বক্তব্য দেয়ার পরেই গ্রেফতার এড়াতে প্রশাসনের সহযোগিতায় সভাস্থল থেকে পালিয়ে যান মিন্টু বলেও অভিযোগ উঠেছে । রোববার সকালের দিকে উপজেলার ভিতরে ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। মুহূর্তেই মিন্টুর বক্তব্য সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়া। সেই সাথে কিভাবে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে সভা শেষ না করে পালিয়ে গেল, কেন পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করতে পারল না এমন প্রশ্ন জনমনে। তাহলে কি দোসরারা পুনরায় উজ্জীবিত হচ্ছে, নাকি সরিষার ভিতরেই ভূত ঢুকে আছে জোরালো ভাবে উঠেছে এমন প্রশ্ন ।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার সকালের দিকে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে কামারগাঁ ইউপির বিনা ভোটের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু তার বক্তব্যে বলেন, বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেই ঘটনায় আমাকে মামলার আসামী করা হয়েছে। তার এমন বক্তব্যে সভার সভাপতি নির্বাহী অফিসার ক্ষুব্ধ হয়ে এধরণের রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে বলেন। মিন্টুর এমন বক্তব্যের পর সভায় থাকা ওসি মিজানুর রহমান মিজান বের হয়ে আসেন। সাথে সাথে মিন্টুকে আটকের জন্য থানা পুলিশসহ পিকআপ নিয়ে উপজেলায় আসে । অবশ্য তার আগেই মিন্টু সটকে পড়েন। অল্প সময়ের মধ্যে মিন্টু কিভাবে পালিয়ে গেল, কার ইশারায় পালাতে সক্ষম হয়েছে এমন প্রশ্ন জনমনে। আইন শৃঙ্খলা সভার পর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ছিলেন না মিন্টু।

মাসিক সাধারণ সভা থেকে বের হয়ে বেশকিছু জনপ্রতিনিধিরা জানান, সে মামলার আসামী তার তো সভায় আসায় ঠিক হয়নি। আবার সভায় এসে আইন শৃঙ্খলা অবনতির কথা বলছেন। সে আ”লীগের দাপটে নেতা। কামারগাঁ বাজারের ত্রাস মিন্টু। তার ভয়ে কেউ কথায় বলতে পারত না। তার কথায় এলাকায় ছিল শেষ কথা। মিন্টুর বিপরীতে যাওয়া মানে তার উপর নির্যাতনের খড়গ নানা। সে বিগত স্বৈরাচার সরকারের সময় গুদাম সিন্ডিকেট সহ নানা ভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তার বিরুদ্ধে দুদকের তদন্ত করা দরকার। সভা থেকে এত দ্রুত সময়ের মধ্যে কিভাবে পালাতে সক্ষম হয়। অবশ্যই প্রশাসনের সহযোগিতা রয়েছে।

মিন্টুকে আটকের জন্য উপজেলা ভিতরে দীর্ঘক্ষন পুলিশ অপেক্ষা করেন। পরে তারাই জানতে পারে মিন্টু পালিয়ে গেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মামলার বিষয়ে জানা ছিল না। ওসি ভালো বলতে পারবেন।

থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান কে ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে কোন কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

প্রসঙ্গত,, চলতি মাসের ২২ ডিসেম্বর থানায় হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় মিন্টুসহ ৫ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ কে অজ্ঞাত আসামী করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31