IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> ফুলবাড়ীতে চলছে অবৈধ্যভাবে বালু ও মাটি কাটার উৎসব

ফুলবাড়ীতে চলছে অবৈধ্যভাবে বালু ও মাটি কাটার উৎসব

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন, খয়েরবাড়ী ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়নসহ উপজেলা প্রতিটি ইউনিয়নে অবৈধ্যভাবে চলছে বালু ও মাটি কাটার উৎসব। এতে চরম বিপদে পড়েছে সংশ্লিষ্ঠ এলাকার কৃষক,আবাদকৃত ফসল,গ্রামীন রাস্তা-ঘাট। ঝুতিতে চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো অভিযান পরিচালনা করছে, বলেন অভিযোগ করছেন অনেকে।

সরজমিনে শিবনগর ইউনিয়নের নদী ঘেষা রাজারামপুর গ্রামে গিয়ে দেখা যায়। স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী তার নিজের জায়গায় মাটি কাটছেন। সেখানে তিনি তার নিজের জায়গা প্রায় ৮ফিট গভীর করে মাটি ও বালি কেটে বিক্রয় করছেন। সেই বালি ও মাটি বহনকারী ট্রাক্টর দিয়ে পাশের জমির মালিকের চাষকৃত ভুট্টা ক্ষেত ও গাছ লাগানো বাগান ধ্বংস করছেন। সেই সাথে পাশে থাকা বিদ্যালয়ের ওয়াল ও গাছ নষ্ট করেছেন। বিদ্যালয়টির সীমানা প্রাচির না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে ঝুকিতে। বিয়টি নিয়ে রাজারামপুর সফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ গ্রামের ৭ জন কৃষক সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লবের নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দ্বায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়ে একবার উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে পাঠিয়েছিলেন ্এর পর আর কোন পদক্ষেন নেন নাই বলে জানান, শিক্ষক ও ভুক্তভোগী ফজলুর রহমান। পরে তিনি আবার তার জায়গায় গাছ রোপন করেছেন।

অপরদিকে আলাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন তার নিজ পুকুরের মাটি কেটে নিচু জমি ভরার করবে বলে ভুমি অফিসের অনুমোতি নিয়ে পুকুর থেকে মাটি না কেটে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রয় করছেন। এমন দৃশ্য দেখা যায় খয়েরবাড়ী,দৌলতপুর ইউনিয়নের নদী ঘেষা এলাকা গুলোতে।
সংশ্লিষ্ট্য এলাকার মানুষের একটাই দাবি তাদের কৃষি জমি, ফসলের মাঠ ও যাতায়াতের রাস্তা ধ্বংস রোধে প্রশাসন
যেন তৎপর হয়। তারা আতংঙ্ক নিয়ে বলেন আর যদি রক্ষক ,ভক্ষকের রুপ ন্যায় তাহলে আমরা যাবো কোথায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930