IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> তানোরে ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট

তানোরে ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট

তানোরে ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট

তানোরে ফসলি জমির মাটি কেটে পুকুর ভরাট। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) হাঁপানিয়া গ্রামে নীতিমালা লঙ্ঘন ও উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে প্রায় ১০ বিঘা আয়তনের সরকারি খাস পুকুর ভরাট করা হচ্ছে। এছাড়াও পুকুর ভরাট করতে গিয়ে রাস্তার ধারের কয়েকটি তাজা আমগাছ কাটা হয়েছে। একদিকে ফসলি জমির টপসয়েল কেটে কৃষি জমি নষ্ট অন্যদিকে জলাশয় ভরাট করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। আর এসব বেআইনি কাজ করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে? অথচ প্রায় সপ্তাহব্যাপী অবৈধভাবে এই পুকুর ভরাট করা হলেও বিষয়টি যেনো দেখার কেউ নাই।

একই সঙ্গে তারা চারটি অপরাধ করছে, প্রথমত প্রশাসনের অনুমতি ব্যতিত ভেকুঁ মেশিন দিয়ে মাটি কাটা, দ্বিতীয়ত এসব মাটিতে সদ্য নির্মিত পাকা রাস্তা নস্ট, তৃতীয়ত জলাশয় ভরাট ও চতুর্থ তাজা পরিপক্ক গাছ নিধন করেছেন। স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা ও কথিত ডা, সেলিম উদ্দিনের নেপথ্যে মদদে তারা এসব করছে।

এদিকে ভেকু মেশিন (মাটিকাটা যন্ত্র) ও অবৈধ ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে ট্রাক্টরে মাটি বহনের সময় কাঁদা মাটি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট ও ধুলাবালিতে পরিবেশ দুষণে বাসা বাড়িতে থাকায় কঠিন হয়ে পড়েছে। তাদের এমন অবৈধ মাটি বানিজ্যে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

জানা গেছে, নীতিমালা অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়। সেখানেও বলা থাকে পুকুর খননের মাটি যেনো কোনো পাকা বা কাঁচা রাস্তায় না উঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ জানুয়ারী মঙ্গরবার দুপুরে গ্রামবাসির সঙ্গে মাটি ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে গত ৮ জানুয়ারী বুধবার বদর আলী ও শুশান্ত বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে পুকুর পাড়ে ভুরিভোজ আয়োজন করে পুকুর দখলের পরিকল্পনা করছে। এনিয়ে গ্রামবাসি ও ভুমিগ্রাসী চক্র মুখোমুখি অবস্থানে রয়েছে। এতে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসি শঙ্কিত হয়ে পড়েছে।

এদিকে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর গ্রামবাসি বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। ওদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদরের গুসনা বিলবর গ্রামের বেলাল উদ্দিনের পুত্র বদর আলী, নামো শঙ্করবাটি গ্রামের নাসির ও তানোরের খাড়িকুল্লা গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র সেলিম উদ্দিন সিন্ডিকেট করে খাস পুকুর ভরাট করে প্লট আকারে জমি বিক্রির সাইনবোর্ড ঝুলিয়েছে।

অভিযোগে আরো বলা হয়েছে, মৌজা হাপানিয়া জেএল নম্বর ৪১, দাগ নম্বর ১৬, শ্রেণী ভিটা-বাড়ী পরিমাণ ১ একর, উপজেলা তানোর, জেলা রাজশাহী।

নিম্ন তফশীল বর্ণিত খাস সম্পত্তিতে আমরা প্রায় ৬৫০ বছর ধরে দখলে নিয়ে বাড়ি-ঘর করে শান্তিপুর্ণভাবে বসবাস করছি। কিন্তু বিবাদীগণ আমাদের বসবাসরত খাস জায়গাটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে। এদিকে ২০২৪ সালের ৭ ডিসেম্বর আমাদের লাগানো গাছগাছালি কাটার হুমকি দেয় এবং বাঁশ ঝাড়ের বাঁশ কেটে নিয়ে যায়। আমরা তাদের বাধা দিতে গেলে তারা আমাদের বাড়ি-ঘর ভেঙ্গে ফেলা ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও গ্রামে একটি পুকুর আছে যার ৫৬ শতক খাস ও ৫৫ শতক ব্যক্তিমালিকানাধীন। কিন্তু বিবাদীগণ উক্ত পুকুর ভরাট করে প্লট আকারে বিক্রির জন্য সাইনবোর্ড ঝুলিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, বিষয়টি বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31