IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> তামিমের বিদায়ে যা বললেন মুশফিক রিয়াদরা

তামিমের বিদায়ে যা বললেন মুশফিক রিয়াদরা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় দলে ফিরবেন কি না, তা নিয়ে একটা প্রশ্ন শেষ কিছু দিন ধরে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ ক্রিকেটের পরিমণ্ডলে। তবে তামিম গতকাল এক স্ট্যাটাসে সে সম্ভাবনা শেষ করে দেন। জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হচ্ছে না তার। বিদায়ের ঘোষণা দেওয়ার পর ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক সতীর্থ শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

২০০৭ বিশ্বকাপে প্রথম বারের মতো বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম। সেবার তার সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। বিদায় বেলায় তাকে বার্তা দিলেন বর্তমানে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা এই সাবেক ক্রিকেটার। নাফীস তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তোমার অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে…তামিম ইকবাল।’ এরপর একটা ভিডিও প্রকাশ করেছেন যিনি, যা ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেই ফিফটির ক্লিপ। ক্যাপশনে লিখেছেন, ‘তামিমের আবির্ভাব।’

জাতীয় দলে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? এক সাক্ষাৎকারে সে প্রশ্নের জবাবে বছর চারেক আগে তামিম বলেছিলেন মুশফিকুর রহিমের নাম। সেই মুশফিক গতকাল তামিমের সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘তোমার অবসর ঘোষণার সময়ে তোমাকে জানাতে চাই, তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য আমি বেশ গর্বিত, তামিম। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত, ব্যাটার হিসেবেও বিশ্বমানের।’

২০১৮ এশিয়া কাপে মুশফিক তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটা খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সে ম্যাচে শেষ পর্যায়ে তাকে সঙ্গ দিতে ভাঙা হাত নিয়েই ব্যাট করতে নেমেছিলেন তামিম। সে ইনিংসের কথাও স্মরণ করেন মুশফিক। বলেন, ‘দুবাইয়ে আমাদের জুটিটার কথা আমি সবসময় মনে রাখব। বিশেষ করে যখন তুমি ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নেমেছিলে তখনকার কথা। এটাই দেশের প্রতি তোমার নিবেদন, খেলাটার প্রতি তোমার অনুরাগটা প্রকাশ করে।’

এরপর মুশফিক জানান, তামিমকে খুব মিস করবেন তিনি। বললেন, ‘অবসর সুখের হোক, দোস্ত। তোমাকে মাঠের ক্রিকেটে অনেক মিস করব। তবে আমি ক্রিকেটের কাছে কৃতজ্ঞ, কারণ এখানে এসেই তোমার মতো দারুণ একটা বন্ধু পেয়েছি।’

তার বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদও স্ট্যাটাসে তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বলা হয়, ‘তামিম, লম্বা ও দারুণ একটা ক্যারিয়ারে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য তোমাকে অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছ, এবং বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রেখেছ। আমার মনে আছে আমরা যখন শেষ বারের মতো বাংলাদেশের হয়ে খেলেছি, আমরা একসঙ্গে ব্যাটও করেছি। তোমার সঙ্গে খেলা, মাঠে আর মাঠের বাইরে অনেক স্মৃতি ভাগাভাগি করাটা আনন্দের ছিল। আমি তোমাকে একটা সুখের অবসর সময় চাই, তোমার ভবিষ্যৎ সব চেষ্টার জন্য রইল শুভকামনা। তোমার কথা সবসময় স্মরণে থাকবে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31