IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী পবায় হাট-বাজারের টেন্ডার বক্স লুট,হাতবোমা বিস্ফোরণ, আহত ১

রাজশাহী পবায় হাট-বাজারের টেন্ডার বক্স লুট,হাতবোমা বিস্ফোরণ, আহত ১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং টেন্ডার বক্স লুট করে নিয়ে যায় এক পক্ষ।

ঘটনাটি ঘটে সোমবার দুপুরে নওদাপাড়া এলাকায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন আহত হন, যিনি পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত ব্যক্তি শাকিলুর রহমান রন (৪২), যিনি চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার বাসিন্দা। তার তলপেটে ছুরিকাঘাত করা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, পবা উপজেলার ১২টি হাটের টেন্ডার জমা দেয়ার সময় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষের পর টেন্ডার বাক্সটি লুট করা হয় এবং ভেতরের দরপত্র নিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে টেন্ডার বাক্সটির এক পাশ খোলা ছিল এবং ভেতরে কোনও দরপত্র ছিল না। সেখানে একাধিক হাতবোমার বিস্ফোরণের চিহ্নও পাওয়া গেছে।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকার মানুষে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং প্রশাসন বিষয়টির তদন্তে তৎপর রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31