IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : নানা আয়োজন ও কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হলো জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তারুণ্যের উৎসব।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। নগলরর কয়েরদাঁড়ায় অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা শুধু বিনোদনমূলক কাজ করেনা। এখানে সকল প্রকার বইও আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত অনেক বই এখানে আছে। তিনি বলেন, দীর্ঘ চৌদ্দ বছর তিনি এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।

প্রধান অতিথি আরও বলেন, এই প্রতিষ্ঠান হতে অনকে গুণি শিল্পি তৈরী হয়েছে। তাঁরা এখন ভাল ভাল জায়গায় অবস্থান করছেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতা রাণী মহন্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর ড. হীরা সোবাহান, রাজশাহী বিভাগীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, জেলা কালচারাল অফিসার শাহদৎ হোসেন, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ, সমাজসেবী ও আখতারুজ্জমান চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফৌজিয়া আবিদা জেসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিুনুল হক রিন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন লাইব্রেরীর পরিচালক, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ ও অত্র এলাকার শুধিজন।

এদিকে অনুষ্ঠান শুরুর পুর্বে উপস্থিত অতিথিদের উত্তরীও ও ব্যাজ পরিয়ে দিয়ে সম্মাননা প্রদান করা করা। সেইসাথে বাংলাদেশ সাংবাদিক সংস্থার নবনির্বাচিত সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুকে উত্তরীও ও ব্যাজ পড়িয়ে সম্মাননা প্রদান করা হয়।

সভা শেষে উপস্থিত অতিথিদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়। সব শেষে বর্নাঢ্য র‌্যালি করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31