ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।
সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জন।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন মো: নয়ন শেখ (২৫), মো: আ: হানিফ (৪৪), মো: সাব্বির আহম্মেদ (২৮) ও মো: রহিদুল ইসলাম ওরফে বিশাল (২২)।
নয়ন শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার মো: হায়দার আলীর ছেলে। সে হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি। আওয়ামীলীগ কর্মী আ: হানিফ মহানগরীর কর্ণহার থানার শরিয়াকুড়ি কলেজ পাড়ার মো: আ: জাব্বারের ছেলে, সাব্বির আহম্মেদ মহানগরীর দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার মো: আলতাব হোসেন ওরফে মোমিনের ছেলে এবং রহিদুল ইসলাম একই থানার বিন্দারামপুর এলাকার মো: আলমাস আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


