ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান ।
আজ (১০ফেব্রæয়ারি) সোমবার সকালে রাজশাহী হযরত শাহ মখদুম (রহ:) বিমানবন্দরে পৌছান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (অতিরিক্ত সচিব), বিএমডিএ’র অতি: প্রধান প্রকৌশলী শামসুল হোদা, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সফর সূচী অনুযায়ী জানা গেছে, রাজশাহী স্যাটেলাইট স্কুল মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত তারুণ্যের মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


