ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নেটওয়ার্কিং মিটিং অন জেন্ডার ইক্যুইলিটি, চাইল্ড রাইটস, এমএইচএম, প্রিভেনশন অব সিইএফএম অ্যান্ড জিবিডি জেন্ডার রেসপনসিভ এ্যান্ড এডুকেশনাল ভোকেশনাল এডুকেশন এ্যান্ড ট্রেইনিং (প্রিভেট) প্রজেক্টের সভা অনুষ্ঠিত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নগরীর একটি রেস্টুরেন্টে ইউসেফ রাজশাহী অঞ্চলে সোশ্যাল ইনক্লুশনের আয়োজনে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।
সভা সঞ্চালনা করেন, ইউসেপ রাজশাহী অঞ্চলের সোশ্যাল ইনক্লুসিভ বিভাগের টিম লিডার হারুন-অর-রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ হেলথ অফিসার ডা. এফ.এ.এম আনজুমান আরা বেগম, পবা উপজেলা যুব উন্নয়ন অফিসার এম.এম.এন. জহুরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, পবা উপজেলা ওমেন এ্যাফেয়ার্স অফিসার হাবিবা খাতুনসহ বিভিন্ন এনজিও, জিও ও ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।


