IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ গ্রেপ্তার ২৫

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ গ্রেপ্তার ২৫

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ৯ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: আনোয়ার খান, মো: আলমগীর হোসেন (৪০), মো: নিজাম আলী রুপম (২৮), মো: জাকারিয়া রিয়াল (২৬), মো: শওকত হোসেন রবু (৫০), মো: হালিম শেখ (৫২), মো: রাজু শেখ (২৫) ও মো: শরিফুর ইসলাম (৪৫)।

আনোয়ার খান শাহমখদুম থানার ভূগরুইল এলাকার মৃত আমজাদ খানের ছেলে। সে নওহাটা পৌর তাঁতিলীগের সাবেক সভাপতি। আলমগীর হোসেন পবা থানার পশ্চিম পুঠিয়া এলাকার মৃত জনাব আলীর ছেলে। সে নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। নিজাম আলী চন্দ্রিমা থানার মেহেরচন্ডী স্কুল রোড এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে। সে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। জাকারিয়া রিয়াল রাজপাড়া থানার বহরমপুর এলাকার মোনুরনবীর ছেলে। সে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আওয়ামীলীগ কর্মী শওকত হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চব্বিশ নগর দক্ষিণপাড়া এলাকার মৃত বজলার রহমান সরকারের ছেলে। হালিম শেখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি শ্বশানঘাট এলাকার মৃত জসিম শেখের ছেলে। ছাত্রলীগ কর্মী রাজু শেখ শাহমখদুম থানার দুরুলের মোড় এলাকার মো: জামাল উদ্দীন শেখের ছেলে। শরিফুর ইসলাম রাজশাহী জেলার চারঘাট থানার ক্ষদির বটতলা এলাকার আব্দুল হামিদের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31