ধূমকেতু প্রতিবেদক, শাহজাদপুর : বাংলাদেশের অন্যতম সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে রোববার (১৫ ফেব্রুয়ারী) শাহজাদপুর সরকারী কলেজ মাঠে ‘গণসমাবেশ’ অনুষ্ঠিত হয়।
সমাবেশ স্থলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ সংগঠন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা দলে দলে শাহজাদপুর সরকারী কলেজ মাঠে সমাবেত হয় এবং কলেজ মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। সংগঠন প্রিয় মানুষগণ ও সমাবেশ উপস্থিত দায়িত্বশীলরা যথাযথ দায়িত্ব পালন করায় কোন ধরণের বিশৃঙ্খলা হতে দেখা যায়নি। সুশৃঙ্খল ও শান্তিপ্রিয়ভাবে আলোচনা হয়।
গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে জামায়তে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওঃ শাহীনুর আলম কেন্দ্রীয় মজলিশের শুরু সদস্য এবং আমীর সিরাজগঞ্জ জেলা, অধ্যপক জাহিদুল ইসলাম সেক্রটারী সিরাজগঞ্জ জেলা, অধ্যাপক শহিদুল ইসলম সহকারী সেক্রেটারী সিরাজগঞ্জ জেলা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বিভিন্ন ধরনের আলোচনা পেশ করেন।
আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খাঁন অন্তর্বর্তী সরকারের নিকট বিভিন্ন দাবী তুলে ধরেন যেমন, ফ্রেশ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, জামায়াতের নিবন্ধণ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে হবে এবং এটিএম আজাদুর রহমানকে মুক্তি দিতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলারা আরও সুযোগ সুবিধা পাবে, কোন বেকার থাকবে না, প্রয়োজনে মহিলাদের জন্য আলাদা ব্যাংক থাকেব, দেশ দুর্নীতি চাঁদাবাজ সন্তাস এবং দখন মুক্ত হবে।
সমাবেশ শেষে শাহজাদপুর শহরে সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয় এবং একই মঞ্জে ইসলামীক সাংস্কৃতি সন্ধ্যা নামে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রধান আকর্ষণ ইসলামী সংগীত শিল্পী আমিরুল মোমেনিন মানিক।


