IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। এই আলোচনার‍ মূল উদ্দেশ্য প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। স্থানীয় সময় শনিবার (১৬ ফেব্রুয়ারি) এক মার্কিন আইনপ্রণেতা ও এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এই আলোচনায় যোগ দেয়ার আমন্ত্রণ পায়নি ইউক্রেন। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও জানান, কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা না করে কিয়েভ রাশিয়ার সঙ্গে আলোচনায় যাবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। তারা সবাই শিগগির সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। মার্কিন আইনপ্রণেতা মাইকেল ম্যাককল এ বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন।

তবে রাশিয়া থেকে কারা এই বৈঠকে যোগ দেবেন, তা এখনো জানা যায়নি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে ম্যাককল জানান, এই আলোচনার উদ্দেশ্য হলো ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা, যাতে ‘শান্তি প্রতিষ্ঠা হয় এবং এই সংঘাতের অবসান ঘটে।’

এই পরিকল্পনা সংশ্লিষ্ট এক সূত্র সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০ জানুয়ারি শপথ গ্রহণের আগে থেকেই ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে একাধিকবার অঙ্গীকার করেছেন ট্রাম্প। বুধবার তিনি পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন। ট্রাম্পের এই উদ্যোগে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের মধ্যে আশঙ্কা দেখা দেয় যে তারা হয়তো শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে না।

শনিবার ট্রাম্পের ইউক্রেন প্রতিনিধি জানান, ইউরোপের অন্য কোনো দেশকে সৌদি আরবের আলোচনায় ডাকা হবে না।

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনা করেন। তারা নিয়মিত যোগাযোগের বিষয়ে একমত হন এবং পুতিন-ট্রাম্পের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিতে সম্মত হন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

জেলেনস্কি শুক্রবার জানান, তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক সফর করবেন। তবে সময়কাল জানাননি তিনি। তবে ইউক্রেনের নেতা নিশ্চিত করেন, এই সফরে রুশ বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই তার।

এ মুহূর্তে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ডের দখল রাশিয়ার হাতে রয়েছে। দেশটির সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েক মাস ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অপরদিকে, ইউক্রেনের সেনাবাহিনী লোকবল সংকটে জর্জরিত। পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে ছোট একটি এলাকা দখলে রেখেছে ইউক্রেনীয় বাহিনী।

কোনো ধরনের শান্তি চুক্তির ক্ষেত্রে রাশিয়ার শর্ত হলো, কিয়েভকে এই ভূখণ্ডের দাবি ছেড়ে দিতে হবে এবং স্থায়ীভাবে ‘নিরপেক্ষ’ থাকতে হবে। নিরপেক্ষতার নিদর্শন হিসেবে ন্যাটো জোটে যোগ দেয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে কিয়েভকে। তবেই অবসান হবে যুদ্ধের।

অপরদিকে ইউক্রেনের দাবি, রাশিয়া অধিকৃত ভূখণ্ড ছেড়ে দেবে এবং তাদেরকে ন্যাটো সদস্যপদ দিতে হবে বা অন্য কোনো ধরনের স্থায়ী নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। ভবিষ্যতে রাশিয়া যাতে কোনো হামলা চালাতে না পারে মূলত সে কারণেই এই শর্ত দিয়েছে কিয়েভ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31