IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাগমারায় ভ্যান চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

বাগমারায় ভ্যান চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান চুরির অভিযোগে তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ওই সময় আশপাশ থেকে আরও কয়েকজন এসে কিলঘুষি মারেন। নির্যাতন সইতে না পেরে কাঁদছিলেন ওই তরুণ। এমন দৃশ্য ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন কয়েকজন। খবর পেয়ে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে। রোববার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম ইকবাল হোসেন (২৬)। তাঁর বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। সরকারের দেওয়া ঘরে বসবাস করে সে। স্থানীয় লোকজনের দাবি, ওই তরুণ মাদকসেবী। তিনি লোকজনের কাছ থেকে টাকা চান। তবে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি।

গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন, ইকবাল হোসেন মাদকাসক্ত। এর আগেও তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ পেয়েছিলেন। তবে অটোভ্যান চুরি এবং তাঁকে পিটুনির বিষয়টি তিনি জানেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১ টার দিকে ইকবাল হোসেন নামের এক তরুণ হেঁটে উপজেলা ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন। উপজেলার দাসপাড়া গ্রামের এক ব্যক্তি তাঁর হারিয়ে যাওয়া অটোভ্যান চুরির অভিযোগে ইকবালকে আটক করেন। ভবানীগঞ্জ বাজারে নিয়ে তাঁকে একটি মিষ্টির দোকানে আটকে রেখে মারধর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাজারের লোকজন সেখানে ভিড় করে তাঁরাও মারধরে অংশ নেন। বাজারে ৩০ মিনিট ধরে পিটুনির পর ভিড় এড়াতে ইকবালকে বাজারের আলুহাটায় উন্মুক্ত স্থানে নিয়ে আসেন বিক্ষুব্ধ লোকজন।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্ট্রিট লাইটের একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ওই তরুণকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। কীভাবে অটোভ্যানটি চুরি করা হয়েছে তার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পরে পুলিশের একটি দল এসে বেলা তিনটার দিকে ওই তরুণকে উদ্ধার করে।

দাসপাড়া গ্রামের ওই ভ্যানচালক বলেন, গত শুক্রবার ভবানীগঞ্জ বাজার থেকে তাঁর একটি অটোভ্যান চুরি হয়েছে। ওই দিন ভ্যানের খোঁজ করতে গিয়ে তাঁর হারিয়ে যাওয়া ভ্যানের যাত্রী হিসেবে ইকবাল হোসেনকে দেখেছেন। তবে চোখের আড়াল হওয়ায় আর ধরতে পারেননি। ভবানীগঞ্জ বাজারে এলে তাঁকে চিনতে পেরেছেন। এর আগে তাঁর আরেকটি অটোভ্যান চুরি হয়েছে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই স্বীকার করে ভ্যান চুরির কথা। চোর সিন্ডিকেটের হাতে ভ্যানটি তুলে দেয়ার পরে তাকে ২৫০০ টাকা দেয় তারা। তবে তাদের নাম ঠিকানা কিছুই বলতে পারেনি ইকবাল।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, চেহারায় মিল থাকায় চোর সন্দেহে ধরে ওই তরুণকে মারধর করেছেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31