IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> পুঠিয়ায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পুঠিয়ায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পুঠিয়ায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পুঠিয়ায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধারা এবং বিএনপিসহ সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে আসেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন, বেলপুকুর থানার ওসি আজাদ, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাহবুবা আক্তার এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা প্রশাসনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করেন।

শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে, পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর । এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…।’

এসময় উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করার মধ্য দিয়ে শেষ হয় প্রথম প্রহরের অনুষ্ঠানিকতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31