ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহিষবাথান নিবাসী ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পরলোকগমন করেন।
ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য। এছাড়া খ্যাতনামা একজন চিকিৎসক, সমাজহিতৈষী ও সংগঠক এবং রাজশাহী ক্যানসার হাসপাতালের প্রতিষ্ঠাতাও তিনি।
ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মৃত এনড্রোকিশোরের দুলাভাই। তিনি রাজশাহী রোটারী ক্লাবের একজন রোটারিয়ান সদস্য।
তাঁর মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সকল পর্যায়ের সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা ও সহমর্মিতা প্রকাশসহ পরলোকগত ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস এর বিদেহী আত্মার পরম শান্তি কামনা করেন ফাউন্ডেশনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।


