IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে পুকুর রক্ষায় টিকাপাড়া এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহীতে পুকুর রক্ষায় টিকাপাড়া এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহীতে পুকুর রক্ষায় টিকাপাড়া এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহীতে পুকুর রক্ষায় টিকাপাড়া এলাকাবাসীর মানববন্ধন।

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া বৌ বাজার মোড় সংলগ্ন (কেমিকো ঔষধ কোম্পানির পিছনে) পচার পুকুরটির হত্যা বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঐ পুকুর পাড়েই মানববন্ধনের আয়োজন করা হয়।

রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও টিকা পাড়া এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

এই এলাকার একজন বাসিন্দা ইফতেখার রুবেল বলেন, “এই পুকুরটি চার এলাকার মানুষের জন্য একান্ত জরুরী এবং এই পুকুর ছাড়া আশেপাশে এক দেড় কিলোমিটার এর মধ্যে আর কোন পুকুর নেই।

তিনি আরও বলেন, বিগত দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এই পুকুরটির পানি ব্যবহার করেই আগুন নেভানো হয়েছিল। এই পুকুরটি এই এলাকার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটির সুরক্ষা নিশ্চিত করতে হবে, যারাই এই পুকুর ভরাটের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে”।

মানববন্ধনে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও রাজশাহীতে দেদারসে পুকুর ভরাট চলমান রয়েছে। ঘোষপাড়ার জোড়া পুকুরটির পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন এই পুকুরটিও দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নগরীর ৯৫২ টি পুকুর পুনরুদ্ধার করতে হবে”।

ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, রাজশাহীর আর কোন পুকুর হত্যা করতে দেয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুর ভরাট করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন সকল পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে, প্রয়োজনে অধিগ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, এই পুকুরটা না থাকলে সাগরপাড়া, খুলিপাড়া, মহলদার পাড়া, টিকাপাড়া, মাছুয়া পাড়ার মানুষের নিত্য দিনের নানাবিধ কাজ করার আর কোন জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পুকুরটি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31