ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামী খাইরুল ইসলাম (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া নামক এলাকায় অভিযান আসামী খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খাইরুল রাজশাহীর তানোর থানাধীন সরনজাই (কাচারীপাড়া) এলাকার সাজ্জাদের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, ভিকটিম শিখা খাতুন (২৫) প্রায় ০১ বছর পূর্বে তার স্বামীর সাথে তালাক প্রাপ্তির পর থেকেই পিতার বাড়িতে অবস্থান করছিল। এমতাবস্থায় গত ০২ মার্চ রাত অনুমানিক ৭ টার দিকে তানোর থানাধীন সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামস্থ জনৈক হান্নান হাজী এর গভীর নলকূপের বারান্দায় দেখা করতে গেলে বিবাদী শিখাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৫ জানায়, আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া নামক এলাকা হতে ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ আরও জানায়, উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।


