ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা করা হয়।
মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাও: আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসান আলী, পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী হাফিজুর রহমান আকন্দ।
আরও উপস্থিত ছিলেন, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাকশিমইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলামসহ মোহনপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় রমজান মাসের তাৎপর্য, করণীয় বিষয়সহ নিষ্ঠার সহিত মুক্ত সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন তারা।


