IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে হাটের জায়গা জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ

তানোরে হাটের জায়গা জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) দরগাডাঙা হাটের সরকারি জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।এদিকে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে ভুক্তভোগীরা উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে অভিযোগ করেছেন।

জানা গেছে,উপজেলার জেল নম্বর ১১, মৌজা চকরতিরাম,খতিয়ান নম্বর ১, দাগ নম্বর ৯১৮, শ্রেণী হাট,পরিমাণ ০০.০৪১। উপজেলা ভুমি অফিস থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে শর্ত সাপেক্ষে একশনা ইজারা নিয়েছেন শংকরপুর গ্রামের মৃত উজির মন্ডলের পুত্র বেলাল উদ্দিন। কিন্ত্ত কর্তৃপক্ষকে অবগত না করেই তিনি জোরপুর্বক ও ইজারা শর্ত লঙ্ঘন করে প্রায় ০০.০০৯৫ পরিমাণ সম্পত্তির স্থায়ী পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, বিএনপি নেতা সুলতান আহম্মেদের মদদে এই ঘর নির্মাণ করা হচ্ছে।এতে বিএনপি মতাদর্শী ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলেন,এই ঘর নির্মাণ বন্ধ করা না হলে তারাও তাদের ইচ্ছেমতো ঘর নির্মাণ করবেন।

জানা গেছে,গত ৯ মার্চ রোববার স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) অবৈধ স্থাপনা নির্মাণ বাধা দিলে বেলাল ও তার পুত্র তহসিলদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সার্ভেয়ারকে পাঠিয়ে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা বলেন, তাদের নিষেধ করা হয়েছে। তিনি বলেন,এর পরেও তারা যদি পাকা ঘর নির্মাণ করে তাহলে তা উচ্ছেদ করা হবে। এবিষয়ে জানতে চাইলে বেলাল উদ্দিন বলেন, তিনি ডিসি আর কেটেছেন দোকান ঘর নির্মাণ করবেন, এটা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন,সুলতান নেতার সঙ্গেও তার কথা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31