ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ রুবেল জানান, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে।
কোন গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে না পারলেও মোটরসাইকেলটি যমুনাসেতুর দিকে যাচ্ছিল বলে জানান পুলিশের এই অফিসার ইনচার্জ।


