IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে সাব রেজিস্টার অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার দুই সাংবাদিক

গোমস্তাপুরে সাব রেজিস্টার অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার দুই সাংবাদিক

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের চাঁদাবাজির প্রতিবাদে বুধবার মানববন্ধন করে ভুক্তভোগীরা।তার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলিল লেখকদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।বুধবার গোমস্তাপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ভুক্তভোগীরা জানায়, জমির রেজিষ্ট্রেশন করতে এলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেরেস্তার নামে ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে সরকারি ফিস বহিঃর্ভূত অর্থ আদায় ও মুহুরী সমিতির নামে দলিল লেখকরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। এর প্রতিবাদে বুধবার সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ভুক্তভোগী জনসাধারণ। আর এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ সারাবেলার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আলম ও দৈনিক গণমুক্তির গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলামকে স্থানীয় দলিল লেখকরা মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাহীন আলম বলেন, গোমস্তাপুর সাব রেজিস্টার অফিসে সামনে গোমস্তাপুর বাজার পাড়া সমাজ উন্নয়ন যুবসংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে সাব রেজিস্ট্রারকে স্মারকলিপি দেওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে দলিল লেখক হুমায়ন কবির টিংকু, মনিরুল ইসলাম , অলিউল ইসলাম বাবু , হাসমত আলী, শামিম, বাকি, মিনহাজুল ইসলাম টিটোসহ অন্যরা তাদের উপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফোনগুলো ফেরত পায় তারা। এ ঘটনায় তারা গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, সাব রেজিস্ট্রার অফিসের ঘটনায় সাংবাদিকরা অভিযোগ দিলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31