ধূমকেতু প্রতিবেদক : আসন্ন কাটাখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আব্বাস আলীকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্রপ্রার্থী আবু সামা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামানের সাথে সাক্ষাৎ করে প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি।
আবু সামা রাজশাহী জেলার কাটাখালী থানাধীন শ্যামপুর বাখরাবাজ এলাকার আলহাজ্ব মহসীন আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, আসন্ন কাটাখালী পৌরসভা মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম। আমার নির্বাচনী মার্কা ছিল নারিকেল গাছ। আমি একজন নিবেদিত প্রাণ আওয়ামী লীগ কর্মী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্বাস আলীকে সমর্থন করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের উপস্থিতি ও তাদের পরামর্শক্রমে আমার সকল কর্মীবাহিনীদের নৌকার পক্ষে কাজ করার আহŸান জানিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম।


