IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান
Home >> জাতীয় >> টপ নিউজ >> ক্যাসিনো মামলার তদন্তে সিআইডি (ভিডিও)

ক্যাসিনো মামলার তদন্তে সিআইডি (ভিডিও)

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যাসিনোকাণ্ডের ১২ মামলা তদন্তের দায়িত্বে সিআইডি। এরই মধ্যে এনু-রুপনসহ ৪৮ জনকে আাসামী করে ৭ মামলার চার্জশিট দেয়া হয়েছে। একুশে টেলিভিশনকে সিআইডি প্রধান জানালেন, আরও ২টি মামলার অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে। অন্য মামলাগুলোর তদন্তও শেষ পর্যায়ে।

গত বছর সেপ্টম্বরে রাজধানীসহ দেশজুড়ে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে আইন-শৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর ক্লাব পাড়ায় র‌্যাবের অভিযানে সামনে আসে ক্যাসিনোর অবৈধ কারবার। গ্রেফতার হন, প্রভাবশালী ঠিকাদার জিকে শামীম, খালেদ মাহমুদ ভুইয়া ওরফে ল্যাংড়া খালেদ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট এবং বিসিবির বিতর্কিত পরিচালক লোকমান হোসেন ভুইয়া।

টানা দুই দফা অভিযানে এনু-রুপনকে ধরা না গেলেও তাদের ডেরা থেকে বেরিয়ে আসে কোটি কোটি টাকা আর স্বর্ণালংকার। পরে অবশ্য কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে সিআইডি। এনু-রুপনসহ গ্রেফতার সবাই এখন কারাগারে।

ক্যাসিনোকাণ্ডে মামলা হয়েছে একাধিক। তদন্ত শেষে একের পর এক মামলার চার্জশীট দিচ্ছে সিআইডি।

সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, ইনকোয়ারিগুলো শেষ পর্যায়ে। আমরা আশা করছি যে, অল্প কিছুদিনের মধ্যেই ইনকোয়ারির রিপোর্ট পেয়ে যাব। পেয়ে গেলেই ইনকোয়ারি রিপোর্টের ফাইন্ডিং শুরু করে নেক্সট এক্সটেপ নিব। আরও কয়েকটি মামলা আছে, সেগুলোও অলমোস্ট শেষ করে ফেলেছি। কিছু কিছু মামলার ক্ষেত্রে আশা করছি, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবো।

অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিআইডি প্রধান।

সিআইডি প্রধান বলেন, যার বিরুদ্ধে প্যানেল পিসি প্রুফ হবে তার বিরুদ্ধে আমরা কোর্টে রায় চাইবো। তার পরিচয় এখানে ইম্পর্টেন্ড না। তার বিরুদ্ধে অ্যাভিডেন্স আসলেই আমরা তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করি।

তদন্ত-অনুসন্ধানে অপরাধের নতুন তথ্য আসলে অভিযানের পাশাপাশি মামলাও করবে সংস্থাটি। ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, এই ক্ষেত্রে একদমই কোন চাপ নেই। আমরা একদমই প্রফেশনালই করার চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031