IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

তানোরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে অবৈধভাবে পুকুর খনন ও সংস্কার এবং পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে আমিনুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৩ এপ্রিল রোববার উপজেলা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা এ জরিমানা করেন।অর্থদন্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) হাড়দহ বিলের ‘অর্গানিক বাংলা ফিশারিজ’ নামের একটি প্রতিষ্ঠানের প্রজেক্ট কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ‘অর্গানিক বাংলা ফিশারিজ’ এর সংশ্লিষ্টরা উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) হাড়দহ বিলের সিলিমপুর ও জুড়ানপুর এলাকায় জমির শ্রেণি পরিবর্তন না করেই মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে অবৈধভাবে পুকুর খনন ও সংস্কার করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাথমিকভাবে দোষ স্বীকার করায় ‘অর্গানিক বাংলা ফিশারিজ’ নামক প্রতিষ্ঠানের প্রজেক্ট অফিসার আমিনুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি কাটার মেশিন ও ট্রাক্টর অকার্যকর করার পাশাপাশি সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরে, একই ইউনিয়নের (ইউপি) কাঠালপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সেখানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। তবে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সকেভেটর (ভেকু) মেশিন অকার্যকর করা হয়েছে। উল্লেখ্য, উক্ত স্থানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোপূর্বে একটি নিয়মিত মামলা চলমান রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা তানভীর আহমেদ সজীব, তানোর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল সহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। তিনি এ প্রতিবেদককে জানান, তানোরে অবৈধভাবে পুকুর খনন এবং পুকুর সংস্কারের নামে ও আবাদি জমির মাটি কেটে বিক্রি ঠেকাতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। এনিয়ে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানাও করা হয়েছে। যা আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31