IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানের পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বন্ধের’ আহ্বান ট্রাম্প প্রশাসনের

ইরানের পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বন্ধের’ আহ্বান ট্রাম্প প্রশাসনের

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় দফার পরমাণবিক আলোচনার মাত্র কয়েকদিন আগে ইরানের প্রতি পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে’।

তিনি লেখেন, ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে, যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। যেকোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে। ’

তিনি আরও লেখেন, ‘বিশ্বের জন্য এটি অপরিহার্য যে আমরা একটি কঠিন, ন্যায্য চুক্তি করবো, যা টেকসই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটি করতে বলেছেন। ‘

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উইটকফের মন্তব্যকে ‘পরস্পরবিরোধী’ আলোচনার জন্য ‘অসহযোগী’ বলে অভিহিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমেরিকান পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি, যার মধ্যে কিছু পরস্পরবিরোধী। এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক না। ‘

আরাঘচি বলেন, মার্কিন পক্ষের প্রকৃত অবস্থান কেবল আলোচনার টেবিলেই প্রকাশিত হবে।

তিনি বলেন, ‘যদি তারা গঠনমূলক অবস্থান নিয়ে আসে, তাহলে আমি আশাবাদী যে আমরা একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরু করতে পারব। কিন্তু যদি পরস্পরবিরোধী এবং বিরোধপূর্ণ অবস্থান অব্যাহত থাকে, তাহলে প্রক্রিয়াটি কঠিন হয়ে উঠবে। ‘

ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, আলোচনা সমান ভিত্তিতে হওয়া উচিত। কোনও চাপ বা কারো অবস্থান চাপিয়ে দেওয়ার মাধ্যমে নয়, বরং এটি সম্মানজনক পরিবেশে হওয়া উচিত।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সম্পর্কে ইরানি মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘বিষয়টি আলোচনাযোগ্য নয়।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা গত শনিবার ওমানে শুরু হয়েছে। আগামী শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা চলবে।

ইরান প্রথম দফার আলোচনাকে ‘পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি গঠনমূলক পরিবেশে’ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে বর্ণনা করেছে।

তথ্যসূত্র: ডেইলি সাবাহ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31