IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
Home >> প্রবাস >> টপ নিউজ >> সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের অধিকারী : মাসুদ

সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের অধিকারী : মাসুদ

সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের অধিকারী : মাসুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামী ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের শক্তিশালী ও যুদ্ধ-মোকাবেলায় সদা-প্রস্তুত সশস্ত্র বাহিনী থাকায় দেশটি এ অঞ্চলে সম্পর্ক, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে পারছে।

রিপোর্টে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ (ফার্সি ২৯ ফারভারদিন, ১৮ এপ্রিল) তার দেশের সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন, সমাজের নিরাপত্তা ও শান্তি শক্তিশালী ও যুদ্ধ-মোকাবেলায় সদা-প্রস্তুত সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে সম্ভব হয়। আর এ ধরনের বাহিনীর কারণেই ইসলামী ইরান ঘরোয়া ক্ষেত্রে স্থিতিশীলতা ও আঞ্চলিক-আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের অধিকারী।

পেজেশকিয়ান ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে আরও বলেছেন, এই অঞ্চলে এই প্রিয় সেনাদের উপস্থিতি বা ভূমিকার কারণেই ইসলামী ইরান আঞ্চলিক অবিসম্বাদিত শক্তি হিসেবে পরিচিত এবং একই কারণে দেশটি সংলাপে, লেনদেনে ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় শক্তি নিজের অবস্থান বা নীতিমালাকে বীরত্ব ও পরাক্রমের সঙ্গে প্রয়োগ করতে পারে।

ইরানের প্রেসিডেন্ট তাঁর দেশের বর্তমান সামরিক অগ্রগতিগুলোকে ইসলামী এই দেশটির সশস্ত্র বাহিনীগুলোর সাধনা ও স্ব-নির্ভরতার ফসল বলে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমানে ইসলামী ইরান স্থল, আকাশ ও পনি পথে এবং ড্রোন ও আধুনিক সমরাস্ত্র খাতে এমন শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা তা কখনও কল্পনাও করত না।

তিনি সশস্ত্র বাহিনীকে ইরানের ইসলামী সরকারের ও জাতির শক্তিশালী দূর্গ এবং পরিপূর্ণ সম্মানের কারণ ও সর্বোচ্চ অভিভাবকের অলঙ্কার ও একইসঙ্গে ইরানি জাতি ও সরকারের সঙ্গী ও সাহায্যকারী বলে উল্লেখ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31