IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যু নিয়ে তুলকালাম

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যু নিয়ে তুলকালাম

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকর্মী ও রোগীর স্বজনদের পাল্টা পাল্টি মারধরের ঘটনায় শনিবার রাতে উপজেলা সদর রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে চিকিৎসায় অবহেলার অভিযোগে মারধর করা হয় বলে জানা গেছে ।

উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের আনারপুর গ্রামের রাবজুল হক নামে ৬০ বছরের এক বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় শনিবার রাত ১০ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে স্বজনরা। এসময় হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক ডা: হাবিবা সুলতানা হ্যাপি তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে রেফার্ড করেন।এসময় তিনি জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে বাকি কিছু চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ছেড়ে দিতে বলেন।তবে ওই স্বাস্থ্যকর্মী আরও কিছু রোগী নিয়ে ব্যস্ত থাকায় ওই রোগীকে বাকি

চিকিৎসা দিতে দেরি হওয়ায় রোগীটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে ক্ষিপ্ত হয়ে মৃত রোগীর ছেলে শহিদুল ও রবিউল ওই স্বাস্থ্যকর্মীকে বেদম মারধর করে। পরে হাসপাতালের অন্যান্য কর্মচারী ও বহিরাগতরা রোগীর দুই ছেলেকে মারধর ও আটকে রাখে। খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, হাসপাতালে গন্ডগোলের খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করি।রোগীর স্বজনদের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী চিকিৎসায় কোন অবহেলা করেনি। তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে।এদিকে, স্বাস্থ্যকর্মীকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার স্বাস্থ্যকর্মীদের সংগঠনের সভাপতি মেসবাহুল হক। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

এদিকে, হাসপাতালে সংঘটিত রাতের ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি বলে জানান ওসি রইসউদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031