IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত চার, আহত পাঁচ শতাধিক

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত চার, আহত পাঁচ শতাধিক

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। অপরদিকে আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরটি।

তবে এটি কোনো ধরনের নাশকতা নয় বলে জানিয়েছে ইরান। তারা বলেছে, দাহ্য পদার্থের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে ১৬ কিলোমিটার দূরের বাড়িঘরের জানালাও ভেঙে যায়। এছাড়া বন্দরটির একটি ভবনের দরজা জানালাও উড়ে গেছে।

ইরানের রেসকিউ সংস্থার প্রধান বাবাক মাহমুদি নিশ্চিত করেছেন বিস্ফোরণে চারজন নিহত এবং ৫১৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণে যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে আহতদের উদ্ধার করতে দেখা গেছে উদ্ধারকারীদের। এছাড়া হাসপাতালেও আহতদের ভিড় পরিলক্ষিত হয়েছে।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি বার্তাসংস্থা আইএলএনএ জানিয়েছেন, ‘কনটেইনারের ভেতর থাকা রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে’। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

দেশটির সরকারি টিভি জানিয়েছে, দাহ্য পদার্থগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা না করায় এ দুর্ঘটনা ঘটেছে। শহীদ রাজী নামে যে বন্দরটিতে বিস্ফোরণ ঘটেছে এটি ইরানের সবচেয়ে আধুনিক ও বড় বন্দর। এখানে মূলত জাহাজ থেকে কনটেইনার ওঠানামা করা হয়। প্রতিবছর এই বন্দরটি দিয়ে ৮০ মিলিয়ন টন পণ্য হ্যান্ডেলিং করা হয়।

ইরানে শিল্প অবকাঠামোগুলোতে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে তাদের তেল অবকাঠামোগুলো বেশ পুরোনো হয়ে গেছে। এদিকে ইরানে এমন সময় এ বিস্ফোরণ ঘটল যখন ইসরায়েলের সঙ্গে তাদের উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলছে। প্রথমে সেখানে নাশকতার আশঙ্কা করা হয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে, এটি ছিল দুর্ঘটনা। এছাড়া দখলদার ইসরায়েলও জানিয়েছে, ইরানি বন্দরে বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31