IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> রিয়ালকে হারিয়ে স্প্যানিশ কোপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

রিয়ালকে হারিয়ে স্প্যানিশ কোপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘ইউরোপের সব ক্লাবের আতঙ্ক হলো রিয়াল মাদ্রিদ, আর রিয়ালের আতঙ্কা বার্সেলোনা’- ২০২২ সালে এই কথাটি বলেছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার কোচ ও ধারাভাষ্যকার থিয়েরে হেনরি। সেই জুজুর ভয় ৩ বছরেও কাটিয়ে উঠতে পারলো না রিয়াল।

গতকাল শনিবার রাতে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে অতিরিক্ত সময়ে গিয়ে বার্সেলোনার কাছে হেরে গেছে রিয়াল। কার্লো আনচেলত্তির দলকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ৩২ বারের মতো শিরোপা জিতেছে বার্সা।

শনিবার রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় ২-২ সমতায়। ফল বের করতে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট সময় দেন রেফারি। ১২০ মিনিটের শ্বাসরুদ্বকর লড়াইয়ে শেষ হাসি ফোটে বার্সার মুখেই। ১১৬ মিনিটে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন বার্সা তারকা জুলেস কুন্দে। অর্থাৎ শেষ মুহূর্তের নাটকীয়তায় অবিশ্বাস্য এক জয় পায় বার্সা।

প্রথমার্ধে বার্সেলোনা দারুণ আধিপত্য দেখিয়ে খেলে। ২৮ মিনিটে পেদ্রি দুর্দান্ত এক বাঁকানো শটে পোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রিয়াল। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠা কিলিয়ান এমবাপে বেঞ্চ থেকে নেমে ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে সমতাসূচক গোল করেন।

এমবাপের গোলের ৭ মিনিট পর অরেলিয়ান চুয়োমেনি কর্নার থেকে দুর্দান্ত এক হেডারে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস বাঙ্কসরা। ৮৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

যখন মনে হচ্ছিল খেলা টাইব্রেকারে গড়াবে, তখনই কুন্দে গোল করে বার্সার শিরোপা নিশ্চিত করেন। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে থুবো কুর্তোয়ার জালে নিচু কোণ দিয়ে বল পাঠান ফরাসি ডিফেন্ডার কুন্দে।

তবে ম্যাচের শেষটা রিয়ালের জন্য হতাশাজনক ছিল। কারণ বেঞ্চে থাকা আন্তোনিও রুডিগার এবং লুকাস ভাসকেজ রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করায় লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে জুড বেলিংহ্যামকেও অস্পোর্টসম্যানশিপের জন্য লাল কার্ড দেখানো হয়।

এ জয়ে ট্রেবল শিরোপার প্রথমটি নিশ্চিত করে নিলো বার্সা। অন্যদিকে চলতি মৌসুমে শিরোপা জয়ের আর কোনো আশা নেই বললেই চলে রিয়ালের।

চলতি মৌসুমে তিনটি ক্লাসিকোতেই বার্সার কাছে হেরেছে রিয়াল। গেল জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ ব্যবধান ও অক্টোবরে লা লিগায় ৪-০ ব্যবধানে রিয়ালকে হারিয়েছিল বার্সা।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। তারা লা লিগাতেও রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31