IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> কৃষি >> চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় আধা ঘণ্টাব্যাপী মুসলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে। এরমধ্যে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়। এতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কৃষি বিভাগ ও স্থানীয়রা।

জানা যায়, জেলাজুড়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী মুসলধারে বৃষ্টিপাত হয়।

কৃষি বিভাগের তথ্য মতে, সদর ও শিবগঞ্জ উপজেলায় শুধুমাত্র বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে জেলার প্রধান অর্থকারী ফসল আমের দ্রুত বর্ধন ও ঝরে পড়া রোধে উপকার হয়েছে বলে জানানকৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ব্যাপকহারে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হওয়াতে ক্ষয়ক্ষতি হবে বলে জানায় কৃষি বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, বিকেলে জেলাজুড়ে মুসলধারে ভালোই বৃষ্টি হয়েছে। তবে নাচোল ও গোমস্তাপুর উপজেলার কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এরমধ্যে পার্বতীপুর ইউনিয়নে এর পরিমান বেশি। যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, সেখানকার ধান ও আমের ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিনের অনাবৃষ্টি ও ক্ষরার কারনে আম ঝরে পড়ছিল। এই বৃষ্টির কারনে ঝরে পড়া কমবে এবং দ্রুত আম বড় হবে।

তিনি আরও বলেন, ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এই বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতি হবে। পাশাপাশি সামান্য ঝড়ের কারণে ধানের চারা নুইয়ে পড়ায় ফলন কমবে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাবে না বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930