IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট, আহত ৪

তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট, আহত ৪

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে পাগল বলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন ইউসুফ আলী (৪৫), ইনসান আলী (৪১), আইয়ুব আলী (৩৫), ও কাওছার আলী (৩৮)। এদের মধ্যে গুরুতর ইউসুফ ও ইনসানকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শনিবার শেষ বিকেল দিকে তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামের পাকা রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গত শনিবার শেষ বিকেলের দিকে মানসিক প্রতিবন্ধী আলমগীর হোসেন (৩০) ধান আনার উদ্দেশ্যে মাথায় বস্তা নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের টিটু (৫৫) তাকে ‘পাগল’ বলে কটুক্তি করেন। এতে আলমগীর ক্ষিপ্ত হয়ে কথাকাটাকাটি শুরু করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে টিটুর পক্ষের কয়েকজন বাবু (৩৫), আলমাস (৪০), জনি (২৮), ও রনি (৩০)—লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। তারা আলমগীরের চাচাতো ভাই ইউসুফ আলী (৪৫), ইনসান আলী (৪১), আইয়ুব আলী (৩৫), ও কাওছার আলী (৩৮)-কে মারধর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়।

আহতদের মধ্যে ইউসুফ ও ইনসানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

তানোর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট শুরু করে। টিটু পক্ষের লোকজন দা হাসুয়া দিয়ে মানসিক প্রতিবন্ধী আলমগীরের লোকজনকে বেধড়ক পিটিয়ে জখম করে। তাদের এমন মারপিটে পুরো গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। যারা দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেছে তাদের কে আইনের আওতায় আনতে হবে। দিতে হবে কঠিন শাস্তি। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য থানা পুলিশ কে পাঠানো হয়েছে। তারা এসে রিপোর্ট দিলে সে মোতাবেক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে পরিস্থিতি শান্ত আছে। নিয়োমিত পুলিশ টহল দিচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। অপরাধীরা কোন ছাড় পাবে না বলেও হুশিয়ারি করেন ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31