IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়ার বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতভর ড্রোন হামলার কারণে রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে যান চলাচল সীমিত করা হয়েছে। কিছুদিন পরেই মস্কোতে একটি সামরিক কুচকাওয়াজের পরিকল্পনার মধ্যেই এমন হামলার ঘটনা ঘটলো। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মস্কোতে মোট ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আগামী ৯ মে সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কুচকাওয়াজে অংশ নেবেন। সে সময় বেশ কয়েকজন বিশ্ব নেতা তার সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, মস্কোর চারটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে শহরের প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভলগোগ্রাদ এবং নিজনি নভগোরোডসহ অন্যান্য শহরের বিমানবন্দরগুলোতেও যান চলাচল ব্যহত হয়েছে। টেলিগ্রামে এক পোস্টে মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন বলেছেন, দক্ষিণ মস্কোর একটি প্রধান সড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছিল। তবে শহরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রুশ মিডিয়া একটি সুপারমার্কেটের ছবি প্রকাশ করেছে। সেখানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ভোরোনেজ এবং পেনজার গভর্নররা জানিয়েছেন, তাদের অঞ্চলে যথাক্রমে ১৮টি এবং ১০টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন বলেছেন, সোমবার গভীর রাতে রিলস্ক শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে হামলা চালানো হয়েছে। এতে দুই কিশোর আহত হয়েছে।

তিনি টেলিগ্রামের এক পোস্টে বলেন, শহরে হামলার কারণে দুটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের গভর্নর ওলেগ কিপার সোমবার রাতে জানিয়েছেন, ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31