IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> নগর-গ্রাম >> পুকুর খনন যন্ত্রের আঘাতে পঙ্গু হওয়ার পথে গুরুদাসপুরের সাইদুল

পুকুর খনন যন্ত্রের আঘাতে পঙ্গু হওয়ার পথে গুরুদাসপুরের সাইদুল

পুকুর খনন যন্ত্রের আঘাতে পঙ্গু হওয়ার পথে গুরুদাসপুরের সাইদুল

পুকুর খনন যন্ত্রের আঘাতে পঙ্গু হওয়ার পথে গুরুদাসপুরের সাইদুল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : সুস্থ্য-সবল মানুষ ছিলেন সাইদুল ইসলাম (৩৫)। ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতেন। তবে মঙ্গলবার (৬ মে) সকালে তার জীবনে নেমে আসে বিষাদ। অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকুর ধাক্কায় বাম পায়ে গুরুতর আঘাত পান। এখন পায়ের নিচের অংশ কেটে ফেলার উপক্রম হয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আহত হওয়ায় নানা দুশ্চিন্তায় পড়েছে তার ছয় সদস্যের পরিবার। গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মোল্লাপাড়া গ্রামে সকাল সাড়ে নয়টার দিকে সাইদুল দুর্ঘটনাকবলিত হন। সাইদুল ইসলাম ওই গ্রামের ফজলের ছেলে। গুরুতর আহত অবস্থায় সাইদুলকে প্রথমে নাটোর সদর এবং পরে রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

সাইদুলের ভাই ফরিদুল ইসলাম জানান, বাম পায়ের অ্যাংকেল জয়েন্ট (গোড়ালির ওপরের অংশ) কেটে বিচ্ছিন্ন করার কথা বলেছেন রাজশাহী মেডিকেলের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসকেরা। আঘাতপ্রাপ্ত অংশটুকু বিচ্ছিন্ন না করা হলে ইনফেকশন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই অপারেশনের প্রস্তুতি চলছে।

এঘটনায় মঙ্গলবার বিকেলে ফরিদুল ইসলাম বাদি হয়ে ভেকু চালক মো. আববাছ আলী, মাটি ব্যবসায়ী জাহাঙ্গীর, মো. আনিছ, মো. শাহিন মন্ডল এবং মো. শামীম হোসেন, মো. জাদুসহ ৬জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এদের মধ্যে ভেকু চালক আব্বাসকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। জব্দ করা হয় ভেকুটি।

সাইদুরের স্ত্রী খাদিজা বেগম বলেন, মাসখানেক আগে তিনি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পূত্র সন্তান জন্ম দিয়েছেন। সংসারে এখন ৬ সদস্য। সংসারের খরচ বহন করতে তার স্বামীই ছিলেন একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। স্বামী পায়ে আঘাত পাওয়ায় সন্তানের দুধ, নিজের ওষুধ কেনাসহ নানা চিন্তায় জর্জড়িত তিনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য এরশাদ আলী বলেন, অবৈধভাবে পুকুর খননের জন্য ধানুড়া মোল্লা পাড়ার কাঁচা সড়ক হয়ে ভেকু নিয়ে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী জাহাঙ্গীর, মো. আনিছ, মো. শাহিন মন্ডল। এসময় সড়কের পাশে তার কলাগাছ ক্ষতিগ্রস্ত হয়। একারণে তিনি বাধা দিয়েছিলেন। এনিয়ে তার সাথে অভিযুক্তদের বাকবিতন্ডা হয়। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন ভ্যানচালক সাইদুল। একপর্যায়ে ইচ্ছা করেই ভেকুর বাকেট সাইদুলের পায়ের ওপর তুলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সাইদুল। বামপায়ে গোড়ালির ওপর থেকে আঘাত পেয়েছেন।

সাইদুলের মা চাইমন বিবি বলেন, ভ্যান চালিয়ে ওষুধপত্র, এনজিওর কিস্তি দেওয়াসহ সংসারের খরচ বহন করতেন। ভেকুর আঘাতে এখন তার ছেলেটি পঙ্গু হওয়ার পথে। তিনি দোষিদের বিচার দাবি করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনজার্চ (ওসি) মেজবাউল হক বলেন, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভেকুটিও জব্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31