ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন রহনপুর পৌর নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাসের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে তার কর্মী-সমর্থকরা ।
শুক্রবার সন্ধ্যায় রহনপুর কলোনি মোড় থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয। পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে শেষ হয়।
শোডাউনে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ নেতা মঈনউদ্দিন, হাবিবুল্লাহ বিশ্বাস,পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ আলীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।


