IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে দৈনিক ‘সংবাদ’ এর ৭৫ বছর পূর্তি উদযাপন

বদলগাছীতে দৈনিক ‘সংবাদ’ এর ৭৫ বছর পূর্তি উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জাতীয় দৈনিক “সংবাদ” এর গৌরবের ৭৫ বছরে পর্দাপণ উদযাপন হয়েছে।

উদযাপন উপলক্ষে ১৭ মে (শনিবার ) বিকেল ৩ টায় সংবাদ পরিবার নওগাঁর আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা: রিপা রানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক ও বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুজার গিফারী প্রমূখ।

অনুষ্ঠানে সংবাদ এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর তার স্বাগত বক্তব্যের মাধ্যমে “সংবাদ” পত্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি তাঁর বক্তব্যে বলেন এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সংবাদ পরিবারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দৈনিক সংবাদের আগামীতেও আরো সফলতা কামনা করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘সংবাদ’ ইতিহাস বহুল একটি পত্রিকা। এই পত্রিকাটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক একটি পত্রিকা। এবং দেশের যে কোন সংকট মূহুর্তে দীর্ঘদিন যাবৎ এই পত্রিকাটি তথ্যবহুল সংবাদ উপস্থাপন করে আসছে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের নির্ভরযোগ্য মাধ্যম দৈনিক ‘সংবাদ’। সংবাদ এর এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাজীব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝাহারুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, নির্বাচন অফিসার তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সম্পাদক নূও ইসলাম, উপজেলা স্কাউটের সাধার সম্পাদক লিটন হোসেন, দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ বদলগাছী উপজেলা ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল। সভাপতির সমাপনী বক্তব্য শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31