IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> টপ নিউজ >> ইমনের দুর্দান্ত সেঞ্চুরি, আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ইমনের দুর্দান্ত সেঞ্চুরি, আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার রাতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে হারিয়েছে আরব আমিরাতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয় আরব আমিরাত।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন ইমন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সতীর্থরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি খেলতে নামা পারভেজ।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

শেষ পর্যন্ত ৫টি চার ও ৯টি ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েন এই বাঁ-হাতি ব্যাটার।

এছাড়াও বাংলাদেশ ইনিংসে তাওহিদ হৃদয় ২০, জাকের আলি ১৩, অধিনায়ক লিটন দাস ১১ ও তানজিদ হাসান ১০ রান করেন।

সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ২১ রানে ৪ উইকেট নেন।

জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তার ৩৯ বলে ৫৪ রানের ইনিংসের কল্যাণে ১১ ওভারেই ১শ’ পেয়ে যায় আরব আমিরাত।

ওয়াসিম ফেরার পর দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাহুল চোপড়া ও আসিফ খান। কিন্তু রাহুলের ২২ বলে ৩৫ এবং আসিফের ২১ বলে ৪২ রানের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত।

বাংলাদেশের হাসান মাহমুদ ৩টি, তানজিম হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৯ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031