IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে ৮২ বছর বয়সী বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। এরপর শুক্রবার (১৬ মে) তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান।

চিকিৎসকদের ভাষ্য, বাইডেনের ক্যানসারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯, যা ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে ‘উচ্চ-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ করে। এই ধরনের ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

প্রোস্টেট ক্যানসার নির্ণয়ে গ্লিসন স্কোর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি কোষের গঠন, আকৃতি এবং বিস্তারের ধরন বিশ্লেষণ করে ক্যানসারের মাত্রা ও সম্ভাব্য চিকিৎসা নির্ধারণে সাহায্য করে।

বাইডেনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই ক্যানসার হরমোন সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে তার পরিবার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন।

এদিকে, বাইডেনের অসুস্থতার খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি উভয়ের পক্ষ থেকেই সমবেদনা জানানো হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া বাইডেনের খবর শুনে ব্যথিত। তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন ও তার পরিবারকে শুভকামনা জানান।

প্রসঙ্গত, এক বছর আগেই বয়স ও শারীরিক অবস্থার কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে বাইডেন ক্যানসার সচেতনতায় কাজ করে আসছেন। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ উদ্যোগ পুনরায় চালু করেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যানসার মৃত্যু রোধের লক্ষ্য নিয়ে এই গবেষণা কর্মসূচি চলছে।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31