IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানী

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানী

বজ্রপাত, বজ্রপাতে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারা গেছে তিনটি গরুও।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার চরমোহনপুর, বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মণ্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল আলী (৩১) ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বিশারত আলীর ছেলে তাসবুর আলী (৪৮)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সদর উপজেলার চরমোহনপুর এলাকার মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জালাল আলী ও তাসবুর আলী। এ সময় বজ্রপাতে তিনটি গরুও মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন বলেন, ‘বজ্রপাতে তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে। তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31