IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শ্রেণিকক্ষে সিগারেট খাওয়া দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮

শ্রেণিকক্ষে সিগারেট খাওয়া দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাটের নাওদাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রূপ নেয় দুই গ্রামের সংঘর্ষে। এ ঘটনায় ৮জন আহত ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কতৃপক্ষ বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নবম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসে ধূমপান করছিল। বিষয়টি নিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা ওই ছাত্রকে গালিগালাজ করে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়।
পরে অষ্টম শ্রেণির ছাত্রটি তার কয়েকজন বন্ধুকে বিদ্যালয়ে ডেকে আনে এবং দুপুর ১২টার দিকে ওই নবম শ্রেণির ছাত্রকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সমাধানে ১৯ মে, দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে সালিস ডাকা হলেও এক পক্ষ না আসায় তা সমাধান হয়নি। ফলে ওই রাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

জানাগেছে, রাত ৮টার দিকে নবম শ্রেণির আহত ছাত্রের স্বজনেরা শ্রীখন্ডী গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে চারা বটতলা গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র ও তার বন্ধুর বাড়িতে হামলা চালান এসময় পাল্টা প্রতিক্রিয়ায় চারা বটতলা গ্রাম থেকেও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শ্রীখন্ডী গ্রামে হামলা চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন এবং বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।

চারা বটতলা গ্রামের বাসিন্দা মিঠু আলী অভিযোগ করে বলেন, “আমি ঘটনার কিছুই জানি না। অথচ শ্রীখন্ডী গ্রামের লোকজন এসে আমার বাড়িতে হামলা চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি করেছে।”

অন্যদিকে, শ্রীখন্ডী গ্রামের রাকিবুল ইসলাম বলেন, “নবম শ্রেণির ছাত্রকে মারধরের ঘটনার প্রতিবাদে আমরা অষ্টম শ্রেণির ছাত্রের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু চারা বটতলা গ্রামের লোকজন আমাদের ওপর পাল্টা হামলা চালায়।”

পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজ নবী জানান, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মঙ্গলবার থেকে বিদ্যালয়ে তিন দিনের সংরক্ষিত ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যালয় খোলা হবে।

এ ঘটনায় চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, নাওদাড়া গ্রামের মিঠু সরকার বাদী হয়ে শ্রীখন্ডী গ্রামের ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31