রাজশাহীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মাইনজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল -এর আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫।
নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ছিলো শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনা, ইসলামী ভাবনায় সমৃদ্ধ নাট্যপ্রদর্শনী এবং কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু সালেহ মোহাম্মাদ ত্বহা, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন:
অধ্যাপক ড. কাজী খাইরুল ইসলাম, বিভাগীয় প্রধান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়; প্রাক্তন অধ্যাপক, রুয়েট
ক্বারী মানোয়ার হুসাইন, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কারি ও প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী
মাওলানা মোস্তাফিজুর রহমান কাসেমী, মুহাদ্দিস, জামিয়া দারুল উসওয়াহ, রাজশাহী
ড. ক্বারি মাওলানা মুহাম্মদ কাওছার হুসাইন, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ; সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, রাজশাহী মহানগর
রুহুল আমিন, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (যুক্তরাষ্ট্র), ইসলামিক মোটিভেশনাল স্পিকার।
নাজমুল হাসান, অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর একে একে মঞ্চে আসে কোমলমতি শিক্ষার্থীরা, যারা ইসলামের ইতিহাস, আদর্শ ও নৈতিকতা নিয়ে পরিবেশন করে নাটিকা, হামদ-নাত ও ইসলামিক সংগীত। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন এবং শিক্ষার পাশাপাশি নৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।
পরিশেষে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সকলের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এমন আয়োজনে শিক্ষার্থীরা যেমন নিজেদের প্রকাশের সুযোগ পায়, তেমনি অভিভাবক ও শিক্ষকমণ্ডলীও অনুপ্রাণিত হন।
মাইনজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল নিয়মিতভাবে এধরনের গঠনমূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে সক্রিয় ভূমিকা রেখে চলছে।


