IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> পশ্চিম তীরে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফর আটকালো ইসরায়েল

পশ্চিম তীরে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফর আটকালো ইসরায়েল

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীরে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে নেতৃত্ব দেবে সৌদি আরব। তবে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলটিতে সৌদির নেতৃত্বাধীন বৈঠকটি হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানান।

রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিমতীরের রামাল্লায় ‘ঐতিহাসিক’ বৈঠকটি হওয়ার কথা আছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিসর এবং জর্ডানের পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দিতেন।

দখলদার ইসরায়েলের ওই কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের’ কাজে ব্যবহার করবেন। যা দখলদার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা এ বৈঠক হতে দেবেন না। পশ্চিমতীর যেহেতু ইসরায়েলের দখলদারিত্বে রয়েছে তাই সেখানে প্রবেশে আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমোদন নিতে হবে।

একটি সূত্র জানিয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিমতীরে রোববার আসেন, তাহলে সেখানে এটি ১৯৬৭ সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হবে। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল। এখন ইসরায়েলি বাধার কারণে সৌদির মন্ত্রী পশ্চিমতীরে ঢুকতে পারবেন কি না এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সূত্রটি আরও জানিয়েছেন, আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা আছে। গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই সিদ্ধান্ত হয় এই বৈঠকে বাধা প্রধান করা হবে।

আরব মন্ত্রীদের পশ্চিমতীরে প্রবেশ করতে না দিলে ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক আরও খারাপ হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31