IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩
Home >> জাতীয় >> লিড নিউজ >> যুক্তরাজ্যে ইউনূস-তারেক বৈঠক

যুক্তরাজ্যে ইউনূস-তারেক বৈঠক

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে দেশের রাজনীতিতে যখন বিএনপি ও অন্তর্বর্তী সরকারের অবস্থান বিপরীতমুখী, ঠিক সেই সময়েই চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে লন্ডনে তিনি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে লন্ডনের সেন্ট্রাল এলাকায় অবস্থিত দ্য ডরচেস্টার হোটেলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠককে ঘিরে নির্বাচন নিয়ে একটি সমঝোতার আশা করছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে, দেশের ফ্যাসিবাদমুক্ত, পরিবর্তিত রাজনীতির পথে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি, জনগণের ভোটাধিকারের প্রশ্নে নতুন করে আশার আলো জাগাতে পারে এ বৈঠক।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশা করছে, এই আলোচনায় শুধু নির্বাচন নয়, বরং রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও ‘জুলাই চেতনা’ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে।

দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, “এই প্রজন্ম কী চাচ্ছে, কী ধরনের সংস্কার ও পরিবর্তন প্রত্যাশা করছে—সে বিষয়ে ঐকমত্য হওয়া জরুরি। আমরা সহিংসতার রাজনীতির অবসান চাই।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আলোচনার দাবিদার বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা, সরকারের নিরপেক্ষ আচরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা। এসব বিষয় নিয়েই আলোচনা হবে এবং হওয়া উচিত।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, উদার মানসিকতা নিয়ে দুই পক্ষ আলোচনা করলে দেশের রাজনীতিতে একটি গঠনমূলক মোড় আসতে পারে।

“তাঁরা দুজন বসবেন, রাজনীতি নিয়েই আলোচনা হবে। এখন রাজনীতি মানেই নির্বাচন। বিএনপি কী চায় এবং সরকারের অবস্থান কী—এই দুইয়ের মধ্যে একটি সমঝোতার পথ বের হতে পারে।”

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “বিএনপিকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে। সরকারের প্রতি সমঝোতামূলক ও সহনশীল অবস্থান রাখলে আলোচনার সফলতা আসতে পারে। সরকার যদি নির্বাচনের সময়সীমা নিয়ে নমনীয় হয়, তাহলে বিএনপিরও তা মানিয়ে নেওয়া উচিত।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31