IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভয়-আতঙ্কে ইসরায়েলিরা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভয়-আতঙ্কে ইসরায়েলিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে, যা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার এক চাঞ্চল্যকর ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেশটির কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের ওই হামলার সময় ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং অনেকেই হতবাক হয়ে যান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানের পাল্টা হামলাটি আসে ইসরায়েলের বিমান হামলার ২৪ ঘণ্টার মধ্যেই। দ্য টাইমসের যাচাইকৃত এক ভিডিওতে দেখা গেছে, তেল আবিবের কেন্দ্রীয় অংশে একটি বিস্ফোরণ ঘটেছে, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ একাধিক সামরিক স্থাপনা অবস্থিত।

১৯ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে।

ভিডিও শুরু হয় বিকট শব্দ ও বের হওয়া ক্ষেপণাস্ত্রের দৃশ্য দিয়ে। এরপর একটি উজ্জ্বল আলো ও আগুনের গোলা একটি ভবনে গিয়ে বিস্ফোরিত হয়। এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারটি দেখা যায়, যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলে প্রতিশোধ নিতে শুরু করে তেহরান।

তেল আবিবের বাসিন্দা টালি হোরেশ ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজকে বলেন, আমরা ঘরের দরজা বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলো। এতে পুরো ভবন কেঁপে ওঠে। উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগপর্যন্ত প্রায় দুই ঘণ্টা তারা সেখানে আটকা পড়েছিলেন।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তা কর্নেল (অব.) মাইকেল ডেভিড বলেন, এটা এত বড় মাত্রার হামলার ঘটনা, যা আমরা অতীতে দেখিনি।

শনিবার রাতে তেল আবিবের কাছাকাছি অবস্থিত রিশনের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে তিন মাস বয়সী এক শিশুও রয়েছে।

ওই এলাকার বাসিন্দা অভি গাতেনিও চ্যানেল ১২-কে বলেছেন, আমি বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছিলাম। সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে নিরাপদ কক্ষে চলে যাই। এর পাঁচ মিনিট পর আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনি। তিনি জানান, পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ ঘটে গেছে। ওই বাসিন্দা বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের কিছু হয়নি। আমাদের একটি আঁচড়ও লাগেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31